Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ কীর্তি আর কর্ম
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/১২/২০২৪

    বয়স কি শুধু হিসাবের খেলা?
    জীবন কি তবে সময়ের ঢেলা?
    যে জন রাখে কর্মের আলো,
    তার জীবন হয় সার্থক ভালো।

    বসে থাকা জীবনে কিছুই নেই,
    মহৎ কর্মেই খুঁজে পাওয়া আশ্রয়।
    দীর্ঘজীবী হয়েও যদি নাহি করো,
    তবে সে জীবন ধূসর বরো।

    নজরুলের সুর আজো জাগে প্রাণে,
    কর্মের মহিমা তার জ্যোতির্শিখানে।
    সুকান্তের ছন্দে লুকায় চেতন,
    অল্প জীবনে অসীমের তরণ।

    দীর্ঘায়ু নয়, মহৎ কর্মের গুণে,
    জীবন জ্বলে দীপ্ত তারুণ্যে।
    অমরত্ব পায় শুধু সেই জন,
    যে রাখে দৃষ্টান্ত, করে অনুপ্রেরণ।

    জ্ঞানী-গুণীরা রেখে গেছেন আলো,
    তাদের স্মৃতিতে জ্বলে দীপাবলি ভালো।
    বয়স নয়, কর্মই চিহ্নিত করে,
    মানুষকে স্মরণীয় এই ভুবন জুড়ে।

    চিরকাল কর্মে বাঁচে যারা,
    তাদের নামে ওঠে স্মরণের ধারা।
    বয়সের সীমা নয়, কর্মের জ্যোতি,
    তাতেই মানুষ খুঁজে পায় অমর মিতি।

    তাই তো বলি, করো কর্ম মহান,
    জীবন হবে সার্থক, থাকবে শ্রদ্ধার গান।
    সময় বয়ে যাবে, জীবন ক্ষণস্থায়ী,
    কর্মেই পাবে গৌরব, স্মৃতি অক্ষয়ী।

    3
    1 Comment
Skip to toolbar