Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ কর্মের গৌরব
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/১২/২০২৪

    বয়স তো শুধু একখানা সংখ্যা,
    জীবন তবে কি শুধু হিসাবের অঙ্কা?
    চিরদিন স্মরণীয় সেই জন,
    যে রাখে কর্মে মহিমার চিহ্ন।

    দীর্ঘ জীবন যদি হয় অর্থহীন,
    তবে সে জীবন বৃথা—শূন্য বেদীন।
    কিন্তু যে জন দেয় কর্মের আলো,
    তার জীবনের গৌরব হয় একটুখানি ভালো।

    নজরুলের সুর বাজে আজও কানে,
    কর্মেই জীবনের অমরগাথা রানে।
    সুকান্তের কলমের অমৃত বাণী,
    একুশেও স্মরণীয় তিনি।

    মহৎ কর্মে জ্বলে মানুষের নাম,
    যুগ যুগান্তরে পায় সম্মানের ধাম।
    বয়স নয়, কর্মে থাকে সার্থকতা,
    তাতেই মানুষ পায় অমরত্বের সত্যতা।

    কাজে থাকুক প্রাণ, কর্মে থাকুক আলো,
    তবেই হবে জীবন সার্থক ভালো।
    জীবন মাপে না শুধু বয়সের রেখা,
    মহৎ কর্মে মানুষ পায় চিরশ্রদ্ধার দেখা।

    5
    6 Comments
Skip to toolbar