Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 5 months ago

    লাজুক মেয়ের দৃষ্টি
    – আবুল হাসান তুহিন

    স্বপ্ন দেখা চোখের কোনে
    নামলো লাজুক বৃষ্টি,
    যে দেখেছে সে মরেছে
    কি অপরূপ সৃষ্টি,
    লাজুক মেয়ের দৃষ্টি
    কি অপরূপ সৃষ্টি ।।

    সময় যেন থমকে গেল
    তোমার দিকে চেয়ে,
    দক্ষিণ বাতাস দিক হারালো
    এমন ক্ষণটি পেয়ে।
    প্রেম যুগলে বন্দী হয়ে
    ছড়িয়ে দিলাম কৃষ্টি,
    লাজুক মেয়ের দৃষ্টি
    কি অপরূপ সৃষ্টি ।।

    সময় যেন উঠল মেতে
    ফুল ফাগুনে গানে,
    এতদিনে খুঁজে পেলাম
    চোখের ভাষায় মানে।
    ফুটলো হাসি তোমার মুখে
    লাগলো বড়ই মিষ্টি,
    লাজুক মেয়ের দৃষ্টি
    কি অপরূপ সৃষ্টি ।।

    ২৮/১২/২০২৪
    শনিবার

    2
    1 Comment

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar