Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতাঃ অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৯/১২/২০২৪

    অন্যায়ের স্রোতে ভেসে যায় যে মন,
    তার বিচার কি হবে, কেমন হবে জীবন?
    ন্যায়ের পথ ছেড়ে যারা দেয় প্রশ্রয়,
    তারা কি তবে মুক্তি পাবে? নাকি পাবে ক্ষয়?

    বিবেকের কণ্ঠে জ্বলে যে প্রদীপ,
    অন্যায়ের শিখায় তা কেন নিভে যায় চুপ?
    মেরুদণ্ড ভেঙে যারা নীরবতায় থাকে,
    তাদের ঘরে আঁধার নেমে শেষ করে সব স্বপ্নকে।

    ন্যায়ের প্রতাপে দাঁড়াও সোজা,
    ভেঙে দাও অন্যায়ের দুর্জয় কারা।
    গ্যাটের বাণী হৃদয়ে রাখো জ্বালিয়ে,
    “প্রতিরোধে ব্যর্থ মানেই কর্তব্যে হারিয়ে।”

    ক্ষমার নামে অন্যায়কে দাও না স্থান,
    প্রতিবাদের আগুনে জ্বালো বঞ্চিত প্রাণ।
    অন্যায়কারী, অন্যায় সহ্যকারী সমান,
    তাদের জন্য রচিত হোক ধ্বংসের গান।

    জেগে ওঠো, রুখে দাঁড়াও মানবের শিরে,
    ন্যায়ের বিজয় হোক অমর পৃথিবীর তীরে।
    ক্ষমা যেখানে দুর্বলতা, সেখানেই প্রতিরোধ,
    অন্যায়ের পথে এবার দাও দৃঢ় প্রতিঘাতের শোধ।

    3
    1 Comment
    • ক্ষমা যেখানে দুর্বলতা, সেখানেই প্রতিরোধ,
      অন্যায়ের পথে এবার দাও দৃঢ় প্রতিঘাতের শোধ।…………অসাধারন

Skip to toolbar