-
আবু শাহেদ চৌধুরী is with চিন্তাতরঙ্গিনী and 29 others
দুঃসাহসের বিকলাঙ্গ সময়
~ আবু শাহেদ চৌধুরীএই ইশতেহারে বহু হতাহত চৈতন্য
রজনীর বুকে খেমটা নাচের প্রলেপ
আজও অরণ্যের খোদিত আত্মার নিরাভরণ কিশলয়
এই মহাসৃষ্টিরে নাশিছে হেলায়!
পশ্চিমে ঘুরে দেখো, নিয়ত
সম্মোহন শঙ্কার প্রতুল ব্যস্ততায়
আজারির চিন যদি অহেতুক বন্য শকটে
নিত্যকার রৌদ্রে ঘুরে এসে সহিস
এখনো উল্লাসে কাঁপে হাহাকার করা শ্রীমান
সমস্বরে বেদনায় গোকুল ভোজনে যদি প্রেষণা
আর জারজ জন্মের অস্তিত্বের অনুক্ষণ হিল্লায়
এই ত্রস্ত জনপদে নামে না কো ভয়-
এরা বিজয়ীর দল, আরণ্যক পশুর পাশবিকতার নির্মম
লেহনে নয় ভীত
হাহাকার করা শান্তচেতার অপহরণ দৈত্যে
আমাকেও মারতে পারো, কাটতে পারো, পিষে দিতে পারো রাজপথে
তবে মরে না, শহীদেরা মরে না
মরার আকাঙ্খা নিয়ে যারা জন্মায়, তাদের
মরার প্রয়োজন পড়ে না!এখনো হন্তারকের চটুল কুটিল মিনমিনে চোখ
কুরেকুরে খায় কিশোরীর দেহ
আশ্বিনের অজান্তে, আষাঢ় করে বিদ্রোহ!
নতিস্বীকারের প্রশ্নই আসে না!
আমি অন্যদিনের অলীক স্বপ্নে নিজেকে জমা রাখি
তবে আমি জানি, কী করতে হবে!
আমাকে ক্ষিপ্রতার অদম্য বাসনা পেয়ে বসে নি কখনো
কিংবা স্ফিংস আমি নই কোনকালেও
তবু ভুল বোঝার সমস্বর সমস্যায়
এ সকল দলভারী দলকানারাই করে!আদিম উল্লাসে সংবরণ সীমানায়
যদি কপোত সামান্যই ব্যথিত হয়
আমার সাকল্যের অসীম জমানায়
আমি একাই করি বরাভয়!
বিগত ব্যর্থতার প্রাগৈতিহাসিক ছাগলে
আমি আস্থা রাখি না এক হয়ে যাওয়া সকলে
এক থেকে, তবু এক হবে না কো কভু
নেকেদের দলে থাকি তাই
সময়ের সংবরণ সমর্পণে
মহাসময়ের গানই গাই!মহাকালের ফিনিক্স আসছে বাংলার প্রকাশন-Banglar Prokashon থেকে অমর একুশে বইমেলা ২০২৫ এ। প্রস্তুত থাকুন!
1 Comment
Friends
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
Mahbub Al Hasan
@mahbubkfdj
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Kanej-Roksana
@kanej-roksana
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


সুন্দর