-
শিরোনাম:– হারানো সৈকত
গল্পকার:–মোহাম্মদ শাহজামান শুভ
তারিখ:- ৩১/১২/২০২৪১৯৯০ সালে রাঙামাটির মাটিরাঙ্গায় এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল সৈকত আর মিনুর মাঝে। পত্রের মাধ্যমে যে সম্পর্কের সূচনা, তা প্রেমের রূপ নেয়। কলেজ শেষ হওয়ার পর সেই সম্পর্ক হারিয়ে যায়, হারিয়ে যায় যোগাযোগের সমস্ত পথ। তখনকার দিনের ছয়শত কিলোমিটার দূরত্ব মানে অতিক্রম্য এক দেয়াল।
এরপর সময় এগিয়েছে। প্রযুক্তির আবির্ভাব ঘটেছে। মোবাইল ফোন, ইমো, হোয়াটসঅ্যাপ এসে মানুষের দূরত্ব কমিয়েছে, কিন্তু সৈকত আর মিনুর সেই পুরনো সম্পর্কের জন্য তবুও কোনো সেতুবন্ধন তৈরি হয়নি। বাস্তব ও ভার্চুয়াল দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল তাদের কথা।
তিন দশক পর সৈকতের বদলি হলো মাটিরাঙ্গায়। এই জায়গাটি তাকে অনেক স্মৃতি মনে করিয়ে দিল। নতুন জায়গায় এক স্কুলের মিনু ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। কথায় কথায় মিনু তার কলেজ জীবনের হারানো প্রেমের গল্প শোনায়। সৈকত চুপচাপ শুনছিল, কিন্তু মন যেন ফিরে গিয়েছিল সেই সময়ের পত্র মিতালীর দিনগুলোতে।
মিনুর মুখে নিজের নামের উল্লেখ শুনে সৈকত হেসে বলল, “আপনার হারানো সৈকত আমিই।” মিনু থমকে গেল। বিস্ময়ে জড়ানো কণ্ঠে বলল, “আপনি?”
তিন দশকের দূরত্বে দাঁড়িয়ে তারা বুঝতে পারল, সময় থেমে থাকে না। জীবন বদলে যায়। যে সম্পর্ক একসময় তাদের সব ছিল, তা এখন স্মৃতির অধ্যায়।
মিনু বলল, “আমাদের পথ আলাদা হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। সময় হয়তো আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এই দেখা আমাদের পুরনো দিনের সাক্ষী হয়ে থাকবে।”
সৈকত সম্মত হলো। জীবনের এই মোড় তাদের শিখিয়ে দিল, সবকিছুর পরেও অতীতের স্মৃতিগুলো জীবনের সৌন্দর্য হয়ে থাকে।
1 Comment
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam

বাহ!