-
শীতল অপরাহ্ন
———————
পৌষালি শীত ।
চারিদিকে কুয়াশার আধিপত্য ।
কখনো ইলশেগুঁড়ি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ৷
যেন মরার উপর খাঁড়ার ঘা ।
বিপর্যস্ত জনজীবন, অসহায় মানুষ ।
এক নিদারুণ মর্মব্যথা!
অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দেন ।
যদিও, প্রকৃতির বৈশিষ্ট্যে ব্যত্যয় ঘটে না ।
কনকনে ঠাণ্ডা শরীরের রক্ত সঞ্চালনকে ব্যাহত করে ।
রক্তিম নাকের ডগা এবং হাত-পায়ের আঙ্গুলগুলো অনুভূতিহীন ।
অচৈতন্য নীলাভ কর্ণলতা ।
অক্ষিপল্লবে জমে থাকা শিশিরবিন্দু ঝরে পড়ে ।
তবে কি, আনন্দের অশ্রুধারা?
হয়তো, সৃষ্টিকর্তার কৃপা ।
না কি, প্রকৃতির আশীর্বাদ কিংবা প্রতিশোধ ।
কে জানে?
শীতল অপরাহ্ন ।
প্রেয়সীর ভালোবাসা, মার্জিত-নম্র স্পর্শ এবং উষ্ণতার অপেক্ষায় ।
এখানে আছে স্বর্গসুখ ও এক ঐশ্বরিক শক্তি ।
কুয়াশার ফাঁক গলিয়ে সূর্যের এক চিলতে হাসি ।
নির্বাক বসে আছি ।
নিজ আত্মার কাছে শত জিজ্ঞাসা?
জটিল হিসাবনিকাশ ।
এই মনভূমিতে স্বপ্ন এবং প্রত্যাশার বীজ অঙ্কুরিত হয় ।
আগামীর হাতছানি ।
কিন্তু ধৈর্যহীনতা, নৈরাশা এবং দুর্ভাগ্য তাদের প্রতিদ্বন্দ্বী ।
দুইটি ভিন্ন মেরুতে পক্ষ-বিপক্ষের অবস্থান ৷
প্রাপ্তি ও অপ্রাপ্তির তীব্র প্রতিযোগিতা ।
এক অদৃশ্য-দৃশ্যমান প্রতিকূলতা ।
তবুও, এরা দ্বৈরথে অবতীর্ণ ।
কে প্রতিষ্ঠিত হবে?6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


Good – Go Ahead