Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 5 months ago

    হাসি: জীবনের চিত্র ও দর্শন
    –জাহিদুল জামি

    হাসি এক রঙিন রেখা, আঁকে ভুবনের ছবি,
    জীবন যেখানে বিষাদময় হাসি সেথায় রবি।
    এক ফোটা হাসির ছোঁয়ায় গলে পাথর হৃদয়,
    প্রাণের ছন্দ ফিরে পায় ভাঙে বিষাদের দেয়।
    হাসি এক দর্শন, ভাবনার মুক্ত আকাশ,
    মানুষ খুঁজে আপন সত্তা যেখানে নেই বিভ্রান্তি প্রকাশ।
    শত শত কাজের চাপেও হাসি থাকে রূপকার,
    মৃতপ্রায় মনন জাগে পায় নতুন অঙ্কার।
    হাসি দিয়ে জয়ে পৃথিবী নয় শুধু মুখের খেলা,
    এ এক ভাষা মানবতার যার নেই কোনো মেলা।
    আকাশ যেমন নীল রঙে দেয় স্বপ্নের ইঙ্গিত,
    হাসি তেমন আলো ছড়ায় মুছে দেয় সব ক্ষত।
    তোমার হাসি এক শিল্পকর্ম, মনোযোগের চিত্রপট,
    মৌ-এর কবিতা শুধু শুরু এ পথের শেষ নেই মোট।
    দেখো, জীবন কত রঙিন হাসি দিয়ে আঁকা যায়,
    চল দেখি, নতুন করে জীবনকে গড়া যায়। 🌈❤️

    ৩ জানুয়ারি, ২০২৫

    4
    1 Comment
Skip to toolbar