Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ কর্মই জীবন
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০৪/০১/২০২৫
    কর্মের গুণে হয় মানুষ বড়,
    জন্মের পরিচয়ে নয় কোনো তড়।
    পদ্মফুল ফুটে কাদামাটির কোলে,
    তবু সৌন্দর্যে জগৎ জুড়ে বলে।
    গৌরব কারো বংশের নাম নয়,
    মানুষের কাজেই জগৎ আলোয়।
    সমাজের তলে থেকেও যে জাগে,
    তার কর্মগাথা হৃদয়ে লাগে।
    নজরুল, রবীন্দ্র, মধুসূদন নাম,
    তাঁরা কর্মে জ্বেলেছে গৌরবের দাম।
    জগদীশ চন্দ্রের বিজ্ঞানের আলো,
    কর্মের শক্তিতে করেছেন জয়ভালো।
    জন্মের পরিচয় মুছে যায় ধীরে,
    কর্মের মহিমা রয়ে যায় জীবনে স্নিগ্ধ ভোরে।
    যে পথে চলে কর্মের আলোয়,
    মানব সমাজে সে জ্বলবে অমল আভায়।
    কাজের হাতেই গড়ে ওঠে দেশ,
    বংশের গৌরবে হয় না কভু শেষ।
    তাই তো জীবন, কর্মেরই গাঁথা,
    মানুষের মহিমা তার কাজে ব্যাকুলতা।

    4
    3 Comments
    • শুভকামনা রইল

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তাই তো জীবন, কর্মেরই গাঁথা,
      মানুষের মহিমা তার কাজে ব্যাকুলতা।……………বাহ! ভালো লাগলো।

Skip to toolbar