-
উপত্যকা
—— তানভীর অনিক
——————————-আমি কোন এক উপত্যকায় হারিয়ে গিয়েছি,
যেখানে প্রকৃতির কোল জুড়ে কুয়াশা ছেয়ে গেছে,
আছে ছোট এক জলাশয় স্থির হয়ে,
সেখানে আমি এক মুসাফির ধূসর আধো-ছায়ায় হাঁটছি
এখানে কোন চাদোয়া নেই, তবু সন্ধ্যা!
সূর্য বা মেঘ আছে কিনা জানা নেই।এ কোন ঘোর? এটা কী সুন্দর? স্বপ্ন? নাকি বাস্তবতা!
এটা ভাবতে ভাবতে যেই আমি কুয়াশা ছুঁতে যাবো,
কুয়াশা আমাকে প্রচ্ছন্ন করে ফেললো,
নত মাথা, দু হাত ছেড়ে আমি দাঁড়িয়ে পড়লাম।
তখন শত আলোকবর্ষ দূর হতে
স্মৃতি এসে আলিঙ্গন করে আমায়,
আমি ডুবে যাই স্মৃতির সমুদ্রে।
আমার হাশি-খুশি রূপ আমাকে
হাত ধরে নিয়ে যায় অতীতে।ওখানে গিয়ে দেখি তোমাকে,কিন্তু একি!
কোন সাদা-কালো ছাড়া কিছু নেই!
তুমি তোমার জেদ ছাড়া আমার মত হয়ে আছো
আমার সাথে হাটছো, আমার সুখে খুশি হচ্ছো
আমার হতে চাইছো, আমাকে হারানোর বেদনায়
দুচোখে অশ্রু ঝরাচ্ছো!তখনি আমি বুঝলাম, আমি মোহে! ফিরে এলাম
তারপর আমি কল্পনায়! সেখান থেকেও ফিরলাম
এখন আমি আমার আমিতে তুমি ছাড়া।4 Comments
Friends
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রেহমান স্বাধীন
@rehmansadhin
Ashraful Islam
@ashrafulislam
Halima akter Jonaki
@halimaakterjonaki
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
abrar
@abrar
Asif Rahman
@asifaaron62
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Shovan Khan Sabuz
@methopath


চমৎকার লেখনী