Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: জীবন আকাশ
    কবির নাম: মোহাম্মদ শাহজামান শুভ

    জীবন যেন আকাশপানে,
    মেঘের ঘন কোলাহলে।
    সুখের রোদে হাসি ফোটে,
    দুঃখ আসে নিঃশব্দ দলে।

    সূর্য ঢাকা মেঘের ভিড়ে,
    চাঁদ হারায় রাতের কোলে।
    তবু জানি মেঘের শেষে,
    আলোর ঝিলিক পড়বেই জোলে।

    বিপদ যখন ঘনিয়ে আসে,
    দিশেহারা মন কাঁদে ক্ষণে।
    ধৈর্যের ডানায় ভর করে,
    তরী ভাসে স্রোতের গুণে।

    মেঘ তো চিরকাল থাকে না,
    আকাশ ফেরে নীলের গানে।
    তেমনি জীবন দুঃখ ভেঙে,
    সুখের ছবি আঁকে জানে।

    তাই তো বলি, আশা রাখো,
    কালো মেঘে হাল না ছাড়ো।
    দুঃখ পেরিয়ে আসবে আলো,
    জীবন হবে সোনার বাসা।

    5
    1 Comment
    • দুরাশার মেঘ কেটে গিয়ে শান্তি আসুক সবার জীবনে। অনবদ্য লেখণীর জন্য অভিনন্দন কবি।

Skip to toolbar