-
এখানে শীতে এখনো কাঁপে মানুষ
—— তানভীর অনিক (৮/১/২০২৫)
———————————————-আজকে সূর্যের দেখা নাই, মেঘের উওরীয়ে আকাশ শুভ্র;
পাখিরাও বের হয়নি খুব একটা।
হলুদ বাড়ির পাচিলের চড়ুই, ঘোষ বাড়ির কবুতরের পাল,
পুকুরঘাটের মাছরাঙা, তাদের সরবতা আজ পড়ছেনা চোখে;
সবাই শীত নামার প্রহর গুনছে, আর শীত যাপনের উপায় নিয়ে ভাবছে ।এই দলে আছে প্রকান্ড হাতি, গলা উঁচু জিরাফ, কাঠ-ঠোকরা;
সাথে মানুষ ও আছে! যারা রাস্তায় ঘরবসতি করেছে!
যাদের বাড়ি ঝুপড়িতে, কাপড়ের তাবু টাঙ্গিয়ে থাকছে;
যাদের টিনের বাড়ি, যার নিচে ৮ ইঞ্চি খালি;
শীত বাতাস সেখানে উঁকি দিয়ে উপহাসের ছলে বলে যায়,
তোমরা গরীব! তৈরী হও শীতের জন্য।এসব দেখে কারো মন থিতু হয়,
এই থিতু মন নিয়ে তারা কম্বল কিনে গ্রামের পথে রওনা দেয়,
সঙ্গী হয় একটা মাইক, ট্রাইপড আর ভিডিও ক্যামেরা;
যারা মোবাইল সর্বস্ব! তারা পাওয়ার ব্যাংক নিতে ভোলেন না।
তারপর চারকোনা পর্দায় কম্বল বিতরণ হয়,
আর সেই রাতে? ৩ বছরে পাওয়া সব কম্বল
একসাথে গায়ে দিয়ে তারা কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে।4 Comments-
-
শহুরে মানুষের কাছে শীত একধরনের বিনোদন, বাহারী পোষাকে নিজেকে সাজানোর উপলক্ষ্য। কিন্তু অনেক মানুষের জন্য তা জীবন মরণের প্রশ্ন। শীতার্ত এসব মানুষের পাশে দাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরী। আপনার কবিতা অনবদ্য।
-
Friends
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রেহমান স্বাধীন
@rehmansadhin
Ashraful Islam
@ashrafulislam
Halima akter Jonaki
@halimaakterjonaki
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
abrar
@abrar
Asif Rahman
@asifaaron62
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Shovan Khan Sabuz
@methopath


Good – Go Ahead