-
🔴 ফিনিক্স পাখি 🔴
— জাহিদুল আমি।ফিনিক্সের আগুনে পুড়ে ছাই হয়
অন্যায়ের শৃঙ্খল,
ছাইয়ের ভেতর জেগে ওঠে প্রতিশ্রুতি।
শোষকের প্রাসাদ ভেঙে
তৈরি হয় শ্রমিকের নতুন সকাল।
যেখানে ক্ষুধার্ত শিশু
স্বপ্ন দেখে রুটির,
সেখানে ফিনিক্সের ডানায় ভর করে
লিখা হয় নতুন সংবিধান।
সমাজের অন্ধকার
পুড়ে যায় বিপ্লবের শিখায়,
নতুন সূর্যোদয়ের আলো
জ্বালিয়ে দেয় মুক্তির প্রদীপ।
ফিনিক্সের ডানায় ভর করে গর্জে ওঠে
তরুণ প্রজন্মের হৃদয়,
তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়—
বেঁচে থাকার অধিকারে শিকল ভাঙব আজ।জীর্ণ শাসনের কাঠামো
ধ্বংস হয় প্রতিরোধের আগুনে,
আর সেই ছাই থেকে
উঠে আসবে মানুষের গড়া সমাজ।
ফিনিক্সের প্রতিটি পালকে
লুকিয়ে থাকে বিপ্লবী প্রতিবাদ
তার প্রতিটি উড়ানে
শোষণহীন পৃথিবীর স্বপ্ন।
এ আগুন শুধু ধ্বংস নয়,
এ আগুন সৃষ্টি শোষণ মুক্ত সমাজ।
শ্রমিকের হাতে তুলে দেবে
আলোকিত এক ভবিষ্যৎ।
যেখানে সমানাধিকার
নদীর জলের মতো প্রবাহিত হবে,
সেখানে ফিনিক্সের গল্প
বেঁচে থাকে প্রতিটি হৃদয়ে।
এই পৃথিবী নতুন করে জেগে উঠবে,
ফিনিক্সের ডানায় ভর করে—
ধ্বংসের পরেও নতুন জীবন
আবার ফিরে পাবে প্রাণ।
8.1.20252 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah

আমরা বিপ্লবের আগুনে প্রতিবাদী হয়ে ফিরে আসি ফিনিক্স পাখির মত পুড়ে পুড়ে। 🔴