Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ উত্তম চরিত্র
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১০/০১/২০২৫

    উত্তম চরিত্র, মহৎ দান,
    মানুষ গড়ার প্রাণপ্রদান।
    যেথা সত্যের আলো ছায়,
    সেথায় চরিত্র মহিমায়।

    সততা যেথা বয় সুরভি,
    মানবতায় মেলে তার ছবি।
    প্রেম, দয়া, আর পরোপকার,
    চরিত্রের তীরে জীবনের পার।

    অর্থ আসুক, আসুক বিলাস,
    চরিত্র থাক সবার আশ্বাস।
    মানুষ যেথা হয় দুর্বল,
    চরিত্র তারে করে বল।

    তবু আজকাল দেখি সমাজ,
    চরিত্রহীনতার অভাব নাই কেজনাজ।
    দুর্নীতি, সন্ত্রাস, অশান্তি ঘিরে,
    মানবতা যেন মরে মিছিলে।

    তাই তো চাই নৈতিক শিক্ষা,
    প্রতি ঘরে হোক আলো জ্বলা।
    মনীষীদের পথে হোক পথ চলা,
    উত্তম চরিত্রে জীবন গড়া।

    মানুষ হবে চরিত্র মহৎ,
    তবেই দূর হবে কু-দৃষ্টিপাত।
    চরিত্রের মহিমা চিরজাগরূক,
    মানবজীবনে হোক এর চূড়ান্ত সুখ।

    5
    1 Comment
Skip to toolbar