Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 4 months ago

    ফিরে না দেখা:
    (কোন এক কবির প্রত্যুত্তরে লেখা কবিতাটি)
    –জাহিদুল জামি।

    চলে গিয়েছিলাম,
    তোমার হাত ছেড়ে,বড্ড ভীষণ অভিমানে।
    কারণ জানতাম—
    আমার আকাশে মেঘ জমছে,
    যে ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে।
    তোমার রজনীগন্ধার সুবাসে
    মাতাল আমি,
    সে কি পারে তোমার স্বপ্নকে
    বেঁধে রাখতে দুর্বল হাতের বাঁধনে?

    আমি জানতাম,
    তোমার আঙিনায় যে স্মৃতি গাঁথা,
    তার শিকড় আমার ভূমিতে নয়,
    তা কুয়াশার মতো ভেসে থাকা অনুভূতি।
    তুমি ছিলে সুবাসিত ফুল,
    আর আমি শুধু এক কর্দমাক্ত মাটি।
    তোমাকে ধরে রাখা ছিল আমার অহেতুক দম্ভ।

    তোমার দিনগুলো,
    যে রঙিন ক্যানভাসে আঁকা,
    তার চিত্রপটে আমার ছায়ার আঁচড়
    একদিন নিশ্চয়ই কালিমা হয়ে দেখা দিত।
    তাই, আমি সরে গিয়েছিলাম,
    তোমার আকাশ মুক্ত করতে,
    তোমার ভবিষ্যৎকে আলোকিত করতে।

    কিন্তু জানি,
    এই চলে যাওয়া—
    ছিল আমার নিজস্ব শাস্তি।
    আমি হারিয়েছি,
    তোমার সেই স্বপ্নে ভরা চোখ,
    তোমার নীরব ভাষার গান।

    আমি চেয়েছিলাম,
    তুমি এক নতুন দিগন্ত খুঁজে পাও,
    যেখানে আমার অন্ধকারের ছায়া
    তোমার আলোকে আর অবরুদ্ধ করবে না।
    আমি ছিলাম পথের পথিক,
    তুমি ছিলে শাশ্বত গন্তব্য।
    তোমার আলোতে
    আমার অন্ধকার হয়ে উঠেছিল নিষ্ঠুর।

    আজ যখন বসে থাকি, তোমার স্মৃতির কাছে
    আত্মসমর্পণ করি,
    আমি বুঝি,তোমাকে ছেড়ে যাওয়াটা ছিল
    আমার সাহসী ভীরুতার গল্প।
    তবে তুমি জানো,
    তোমার জন্য এই হৃদয়ের আকাশ
    সবসময় ফাগুনের রঙে রঙিন।
    ১১.০১.২০২৫

    3
    1 Comment
    • পাখি উড়ে গেলেও পালক রেখে যায়। চলে যাওয়া মানে তো প্রস্থান নয়, স্মৃতি থেকে পালাবেন কিভাবে?

Skip to toolbar