Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 5 months ago

    সিরিয়াল
    ঠান্ডা ভাতগুলো গ্যাসে গরম করে নেয় মুন্নী। একটি রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো ভাতের মধ্যে দিয়ে দেয়। দুই চামচ সব্জিও ভাতের মধ্যে দিয়ে গরম করে তাড়াতাড়ি করে খেয়ে নেয়।

    আজ সোমবার স্টার জলসায় পিকনিক সিরিয়ালটা আছে। প্রতি সোম থেকে বুধবার সিরিয়ালটা দেখে মুন্নী। সন্ধ্যা সাতটায় শুরু হবে সিরিয়ালটা। দ্রুত পানি খেয়ে টিভির সামনে বসে যায় সে। সিরিয়ালে নায়িকা বাজার করে ফেরার পথে রাস্তায় নায়কের সংগে দেখা হয়। মুন্নী আর থাকতে পারে না। পাশের বাসার ভাবীকে ডাকতে থাকে। একা একা এত রোমান্টিক সিরিয়াল দেখতে ভালো লাগে না তার।

    টিভি’র সাউন্ড কমলেই পাশের বাসা থেকে ঝগড়ার শব্দ ভেসে আসে। আবার পাশের বাসায় ঝগড়া শুরু হয়ে গেছে। মুন্নী সাউন্ড বাড়িয়ে দিয়ে টিভি দেখতে থাকে। প্রেমের ডায়লগে সিরিয়াল জমে উঠেছে। মুন্নী সারা সপ্তাহ সিরিয়ালটার জন্য অপেক্ষা করে। সিরিয়াল দেখতে তার এত ভালো লাগে যে সে এইসব দিনগুলোতে স্বামীর সঙ্গে ঝগড়া করে না। ছেলের পড়াশোনা নিয়ে চিল্লায় না। তার মন অজানা সুখে ভরে ওঠে। স্বামীর সঙ্গে কোমল গলায় কথা বলে। সিরিয়াল দেখা শেষে মুন্নী মাঝে সাঝে সাজতে বসে। স্বামী তাকে নিয়ে দু চারটা মিষ্টি কথা বলুক, সে চায়। স্বামী বেচারা মুন্নীর এইসব বদলে যাওয়ার খবর রাখে না। সে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়।

    সিরিয়ালে ডুবে যেতে যেতে মুন্নীর পাশের বাসার কথা মনে থাকে না। সিরিয়াল শেষে টিভি বন্ধ করার পরে পাশের বাসা থেকে আসা চিৎকারে তার মনে পড়ে সুমী’র কথা। সুমীকে কী আজ মেরেই ফেলবে নাকি তার স্বামী? মুন্নী ছুটে যায় পাশের বাসার দিকে। কেন যে এইসব লোক সিরিয়াল দেখে না মুন্নী ভেবে পায় না।

    6
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তবে কি সিরিয়াল ঝগড়া নিবারক?

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar