Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ অভাবের গল্প
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ

    অভাবের তলে ডুবে আছে জীবন,
    সুখের খোঁজে চলি নিরবিচ্ছিন্ন।
    যার যত আছে, তার চাওয়া বেশি,
    তবু সন্তুষ্টি মেলে না কোনো দিশি।

    অহর্নিশ খুঁজে ফিরি আরও কিছু,
    অল্পে কি হয় কখনও মনভর সুখ?
    একখানি কাপড় যার নেই গায়ে,
    তার চোখে দুঃখের নদী বইয়ে যায়।

    আমরা দেখি শুধু নিজের ব্যথা,
    অন্যের কান্না মনে আনে না ব্যাকুলতা।
    পথে যারা চলে পায়ে পাথর বেঁধে,
    তাদের বুকে কি আমাদের জাগে না হৃদয়ে?

    একটি শিশু চায় এক মুঠো ভাত,
    মায়ের চোখে শুধুই বেদনাময় রাত।
    তবু আমরা দেখি কেবল নিজের ক্ষতি,
    অন্যের দুঃখে পাই না মানবিক গতি।

    এসো, জাগাই মন এক নতুন আলোয়,
    দুঃখী মানুষের পাশে দাঁড়াই ভালোয়।
    অন্যের অভাব হৃদয়ে অনুভবে আনলে,
    নিজের অভাব তুচ্ছ মনে মানলে।

    মানবিকতায় ভরা থাকুক হৃদয়,
    অভাবের শূন্যতায় আসুক নব প্রভাত।
    তাহলেই জীবন হবে পূর্ণ একদিন,
    অন্যের সুখেই খুঁজে পাবো নিজের মানসিক মঞ্জিল।

    3
    1 Comment
    • অন্যের সুখেই খুঁজে পাবো নিজের মানসিক মঞ্জিল।………………………এটাই আসল কথা।

Skip to toolbar