-
শিল্প
আরিফের মেয়ে মুনা বাবার হাতে চায়ের কাপ তুলে দিতে গিয়ে কাপটাতে একটা চুমুক দিল। কনক কৌতুহল নিয়ে দেখছিল। মুনা কাপে চুমুক দিয়ে বললো ‘হ্যা, বাবা, পারফেক্ট, হয়েছে।’
এমন আহামরি কোন দৃশ্য না। কিন্তু কনকের চোখে লেগে রইলো। পারিবারিক জীবনে এমন ছোট খাটো ঘটনা সবসময়ই ঘটছে। কনক যখন উঠতে যাবে তখন আরিফের বউ এসে আরিফের পাশে বসলো। স্বামী স্ত্রী আলতোভাবে হাত ধরাধরি করে তাকে বিদায় জানালো।ফেইসবুকে কনক খানের বিশাল ফলোয়ার বাহিনী আছে। সে একটা পোস্ট দিলে ঘন্টাখানেকের মধ্যে দুই তিন হাজার লাইক ও অনেক শেয়ার পরে। বাসায় এসে কনক ফেইসবুক খুলে বসে। চলচ্চিত্র বিষয়ক একটি লেখায় তিন হাজার বাইশটা লাইক ও চুয়াল্লিশটা শেয়ার পড়েছে। মেসেঞ্জারে
ষোল বছরের এক মেয়ে টপলেস ছবি পাঠিয়েছে। স্পষ্টতই আহবান। ফেইসবুকেই মেয়েটির সাথে পরিচয়। আরেকটি মেসেজে তার পুরানো বান্ধবী স্বপ্না তাকে তার বাড়িতে যেতে বলেছে। স্বপ্না নিঃসঙ্গ জীবন যাপন করে। কনকের সঙ্গে বিছানায় তার দারুণ জমে। তরুণদের চেয়ে দুই সন্তানের জননী
স্বপ্না তাকে অনেক সন্তোষ দিতে পারে। স্বপ্নার সঙ্গে হার জিতের কোন ব্যাপার নেই। ঘন্টার পর ঘন্টা সে আর স্বপ্না উলঙ্গ শুয়ে থাকে। খুব ধীরে খেলে তারা। স্বপ্নার একটি আঙ্গুল চোষা যায় ঘন্টা ধরে, সে তুলনায় নবীনদের এই টি টোয়েন্টি সেক্স তার ভালো লাগে না।স্বপ্নার মেসেজ দেখে আরো কিছুক্ষণ চোখ রাখে ফেইসবুকে। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না মোটেও, ছেলেটা ক্যানাডা থাকে। কতো বছর দেখে হয় না, কথা হয় না। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি। ছেলের সঙ্গে মেসেঞ্জারে কথা হয় মাঝে মাঝে। শিল্পী জীবনে আটপৌড়ে সংসারে মন ছিল না
তার কখনো। ইদানিং তার মনে হয় সাদামাটা সাংসারিক জীবনই এক বড় শিল্প। চোখে ভাসে আরিফের কাপে মুনার চুমুক দেওয়ার দৃশ্য। মনে মনে বলে সে আ! আবার যদি শুরু করা যেত!1 Comment
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


সাদামাটা সাংসারিক জীবনই এক বড় শিল্প………………… আমারো তাই মনে হয়