Profile Photo

সা দি য়া (নন্দিনী)Offline

  • nandini
  • তুলট’এ আমি অনেক পুরোনো একজন সদস্য। তবে আমার বর্তমান প্রোফাইল’টি নতুন…
    এর কারণ হচ্ছে আমি আমার পুরোনো প্রোফাইলের এক্সেস হারিয়ে ফেললাম আবার।সাথে এক্সেস ফিরে পাওয়ার মাধ্যম গুলোও হারিয়ে ফেললাম ফোনের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে। আমার পুরোনো প্রোফাইল ছিলো “ন ন্দি নী” নামে… ( @nandini-chowdhuri)

    আমার সব লিখা গুলো সে নামেই প্রকাশ করে আসছি অনেক বছর ধরে যে কোনো ক্ষেত্রে।তবে পুরোনো প্রোফাইলের এক্সেস হারিয়ে ফেলার পর আমার লিখালিখিও বন্ধ ছিলো…
    পরে একজন পরিচিত মানুষ খুব জোর করেই উৎসাহিত করেছিলো আবারও লিখালিখির জন্য। এরপর এক পর্যায়ে রাজি হয়ে যাই আমি। তবে সে এবার উৎসাহিত করেছে একটু ভিন্নভাবে।বলেছিলো, অনেকবছর লিখে এসেছো ছদ্মনামে। এবার লিখো নিজের নামে…

    যদিও আমি কখনো এই ব্যাপারে ভাবিনি।কারণ আমি সবসময়েই একা বড় হয়েছি।আশেপাশের মানুষেরা আমার সাথে কখনো মিশেনি।আমি চাইলেও কখনো সেভাবে সম্পর্ক গড়ে তুলতে পারিনি। তাই হয়তো নিজেকে প্রকাশ করতে গিয়েই খুব ভয় হতো। কেউ কখনো আমাকে এভাবে শিখাইনি যে নিজেকে প্রকাশ করো…

    এইবার খুব সৎসাহস জুগিয়ে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছি।নিজের নামে লিখার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, তুলট’এ সবাই আমাকে আমি হিসেবেই গ্রহণ করে নিবে…
    ধন্যবাদ 🫶

    9
    16 Comments
    • তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয়

    • যারা সৃষ্টিশীল তারা সৃষ্টিতে আনন্দ পায়, আপনার আনন্দ চির আনন্দে পরিনত হোক।আমরা সৃষ্টি দেখে চমকিত হই।

    • অনেক অনেক শুভকামনা।

    • শুভকামনা রইল

    • সাদিয়া, শুভেচ্ছা রইল। তোমার মেসেজ পড়লাম কিন্তু সন্তোষজনক কিছু পেলাম বলে মনে হয়না। কারন তুমি বেনামে, অন্য ছবি দিয়ে তোমার আইডি করার পেছনে কতটা যৌক্তিকতা কাজ করে জানিনা। আবার পুতুলের ছবি দিয়ে নিজেকে প্রকাশ করলে? কারন কি? যদিও ব্যক্তিগত বলে মনে হয় তবুও জানার আগ্রহ টা অনেক। নেগাটিভ মনে না করে পজিটিভ উত্তর দিলে খুশী হবো।

      • হ্যাঁ সবার’ই নিজস্ব মতামত থাকে।আর আমি সেটা ইতিবাচক ভাবেই গ্রহণ করি। তবে আমি এখানে নামের কথা বলেছি।ছবির কথা উল্লেখ করিনি।আমার লিখতে ভালো লাগে এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। কেউ আমাকে জানুক বা দেখুক এসব বিষয়ে ভাবছিনা.. আর এই পোস্ট টা করেছি নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা হিসেবে।

      • মিস সাদিয়া
        শুভেচ্ছা অনেকদিন পর দেখলাম।
        “কেউ আমাকে জানুক বা দেখুক এসব বিষয়ে ভাবছিনা”–
        কথাটা পারিবারিক ডায়লগ। এটা একটা সামাজিক প্লাটফর্ম সবাইকে নিয়েই ভাবতে হয়, ভাবা উচিত। এখানে Hiddency বলতে কিছুই কারো থাকা উচিত নয়। যারা করছে তারা ঠিক কাজ করছে না। AI ডিজিটাল যুগ, কেউ কারো ছবি, লিখা নিয়ে কিছুই করতে পারছেনা।
        জানুক, দেখুক এসব পারিবারিক ভাষা- ওপেনে লিখা এরকম ভাষা ছুড়ে মারা ঠিক।নয়। এখানে ভাষায় respect, কেয়ারিং থাকা বাঞ্চনীয়। আমি তোমার একজন ছোট মাপের ফ্যান বলাবাহুল্য।
        আশা করি কথা বুঝাতে পেরেছি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সর্বদা পাশে পাবেন , প্রিয় বন্ধু ।

চলো মিশে যাই, মোহনায়, তুমি আর আমি...
যেখানে কেউ নেই, পড়ে থাক, নিথর দেহখানি...

~নন্দিনী

সাদিয়া হোসাইন

শিখছি, কি করে মানুষ হতে হয়!!!

অথচ এই রৌদ্রজ্বল শহর আমাই কখনো মেনে নেয় নি...

Skip to toolbar