-
🔥 দাবানল 🔥
–জাহিদুল জামি
(পরাশক্তি আমেরিকার ক্যালিফোর্নিয়া দাবানলে পূড়ছে শহর)প্রথম শিখা যখন জ্বলে উঠল অন্ধকারে,
অগ্নির নরক থেকে উদিত হলো এক ভয়াবহ তাণ্ডব,
যার তাপে চূর্ণ হলো শান্তির মিথ্যা আশা,
একখণ্ড আকাশে গুমোট, বিক্ষুব্ধ,
সমাজের অন্তরে ক্রোধের তীব্রতা,
যথার্থতার পথে ছড়িয়ে পড়ল বিপ্লবের কাল।বিশ্বের এক কোণে,
অপশক্তি শোষণের খেলায় মগ্ন,
আমেরিকার মাটিতে
একগুচ্ছ যুদ্ধের শাসন,
আত্মসাৎ করা সত্য,
ধ্বংসের শিখায় থুবরে পোড়া মুখ।সেখানে কোথাও
শোষণ যেন ছিল নিষ্ঠুরতার চিহ্ন,
ফিলিস্তিনের মাটির বুক চিড়ে
বিনাশের পদ্ধতিতে আগুন গড়িয়েছে,
লস এঞ্জেলেসের মতো শহরও
বিকৃত হয়ে পুড়ছে অভিশাপের আগুনে।শক্তি একদিন শয়তান হয়ে
বাজেয়াপ্ত করেছিল হৃদের এক কোণা,
প্রথমে সম্রাট নীরো তারপর চশেস্কু
একাই ছড়িয়ে দিলেন রক্তের নদী,
মাটিতে কলুষিত অবিশ্বাসের স্রোত,
মধ্যরাতে ঘুম ভাঙল দাবানলের বিভীষিকা।শুধু তাই নয়,
ধ্বংস হতে হতে—
জন্ম হল এক বিদ্রোহী আশা,
প্রাণের অসীম শক্তি,
অস্তিত্বের শেষ সীমা—
বিধাতার সত্যতায় উদ্ভাসিত।অপশক্তির আগুনে জ্বলুক, তীব্র হয়ে উঠুক,
প্রতিটি বিক্ষোভে শিখা ছড়িয়ে পড়বে,
ফুঁসে উঠবে শোষিত শ্রেণির অগ্নিশপথ,
দাবানল হয়ে ছড়িয়ে পড়বে সবার হৃদয়ে,
অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব,
চিরন্তন স্বাধীনতা!বিশ্ব সভ্যতায় আলোর কপালে
জ্বলবে সেই আগুন
যা কখনো নিভবে না পরাশক্তির দাবানলে।
অপশক্তি পরাভূত হবে,
সম্মিলিত মানবতার চীৎকারে।জানুয়ারি ১৮, ২০২৫
2 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


অন্যের ঘরে আগুন জ্বালালে, নিজের ঘরও অনিরাপদ হয়ে যায়। পৃথিবীতে শান্তি আসুক।