Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • আশার আলো
    মোহাম্মদ শাহজামান শুভ

    সংসার সমুদ্রে ঢেউয়ের দোলায়,
    জীবন চলিছে দুঃখের মেলায়।
    দৈন্যের গাথায় বাঁধা প্রতিদিন,
    তবুও আশায় দেখিছে স্বপ্ন রঙিন।

    অজানা পথের অজানা যাত্রী,
    জীবনের হিসাব থাকে না পাত্রী।
    তবুও স্বপ্নে আঁকে সুখের ছবি,
    আঁধার ভেদে জ্বলুক আলোর ছবি।

    সুখের চাহিদা, শান্তির গান,
    পথের কাঁটায় রক্তের দান।
    আশার প্রদীপ জ্বালে অন্তরে,
    দুঃখের ঘোর কাটে সান্ত্বনার ঘরে।

    গভীর সাগরে জাহাজের তরে,
    সংসার তেমনি আশা ধরে।
    ভবিষ্যতের স্বপ্নে বেঁচে থাকে প্রাণ,
    অতীত ভুলে আসে নতুন জান।

    সোনালি দিনের প্রতীক্ষায় মানুষ,
    অবিরাম লড়ে নেয় সুখের নিশ্বাস।
    আশাই শক্তি, আশাই ভরসা,
    মানব জীবনের অবিনশ্বর আশা।

    তাই তো মানুষ বাঁচে জীবন ভর,
    দুঃখের সাগরে ভাসে নিরন্তর।
    আশার ছোঁয়ায় হয় দূরান্তর,
    জীবন ফিরে পায় সুখের আঁকর।

    5
    2 Comments
Skip to toolbar