Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • অন্ধকারে একা

    আসমুদ্রহিমাচল বিছানো মায়া
    রেখে যাওয়া গোধূলির ওড়না,
    দূর পাড়ে গিয়ে ঠেকে, দিবসের ঘড়ি।
    জাগানো সকাল থেকে শান্ত বিকেল।
    মৌসুমী হিমেল ; শুধু তোমাকে খোঁজে।
    হলুদ রোদের ডানায় থির থাকে একা
    বগল মেলে পাখি-চোখে দেখা
    সমুদ্রের নীল আকাশের সাথে মিশে।
    তোমার ভাবনার দীর্ঘশ্বাস রাখে,
    ডাকবাক্সের অন্ধকারে একা
    কোথায় হারালো এমন সংগতা
    একা পাখি জনমরাত্রি জাগে,
    ক্লান্ত হয় জীবনের স্বাধ ঘেঁটে।

    5
    1 Comment
    • অন্ধকার, নীরবতা, বেদনা আর দীর্ঘশ্বাস একাকার হয়ে অপূর্ব এক মূর্ছনার সৃষ্টি হয়েছে।

Skip to toolbar