-
বাংলাদেশের আট বিভাগ
– জান্নাতুল ফেরদৌসীবাংলার বুকে আটটি তারা, জ্বালায় রঙিন আলো,
সৃষ্টিতে যেনো নেই কোনো খুঁত, নেই কোনো ভাপে- কালো।ঢাকা নগর রাজকীয়, ঐতিহ্যের ডালি,
জল, স্থল আর আকাশ মিলে ঢাকার প্রেমে জ্বালি।
বুড়িগঙ্গার তীরে বসে স্বপ্ন করে চাষ,
ঢাকার বুকে জীবন চলে অমৃতের আশ।চট্টগ্রাম পাহাড় ঘেরা, সাগর পাড়ের গান,
বন্দর নগর প্রাণের মেলা, হৃদয় করে দান।
মেঘলা আকাশ, নীল জলরাশি, সবুজ অরণ্যজুড়ে,
চট্টগ্রামের রূপ দেখে মন হারিয়ে ঘুরে।রাজশাহী আমের রাজা, লিচুর রসে মধু,
বনলতার ছায়ায় বসে কাটে বিকেল বধূ।
পদ্মার তীরে রঙিন স্বপ্ন, সোনালী ধানের মাঠ,
রাজশাহী যেনো জীবনের এক রূপকথার পথ।খুলনা মিষ্টি মধুর ভাষা, সুন্দরবনের রানী,
বাঘের ডাকে ভরিয়ে তোলে প্রকৃতির গানের খানি।
রূপসার স্রোত বয়ে চলে হৃদয়ে ছন্দ তোলায়,
খুলনার মায়া কখনো কি মন থেকে যায়!সিলেট চা-বাগানের শোভা, পাখির মিষ্টি তান,
জাফলং আর বিছনাকান্দি, ভরে মন প্রাণ।
পাথরের ঝরনা, ঝর্ণার গান, সিলেট স্বপ্নের দেশ,
সবুজের কোলে সাদা মেঘে সুখ খুঁজে অবশেষ।বরিশাল নদীর কোল, জলমুখী গ্রাম,
পানির বুকে ভেসে বেড়ায় জীবন-জীবিকার নাম।
গুড়ের মিষ্টি, ভাসমান হাট, প্রকৃতি কত রঙ,
বরিশালের জীবন যেনো ছন্দময় ঢঙ।রংপুর গানের মেলা, মাঠের খেলা, সুরের কলতান,
তিস্তার তীরে দাঁড়িয়ে মেলে হৃদয়ের বান।
আলু আর ধানের খেত, শীতের কুয়াশা ভোর,
রংপুরের প্রেমে পড়ে জীবন নেয় নতুন ঘোর।ময়মনসিংহ শিল্পীর ছোঁয়া, মধুপুরের বন,
গীতিকবিতার ছন্দে মিশে আকাশ ভরা ধন।
ব্রহ্মপুত্র বয়ে চলে গেয়ে নীরব গান,
ময়মনসিংহের বুকে জাগে শান্তির অনুভব প্রাণ।বাংলাদেশের আটটি তারা, ছড়ায় আলোর ঝিলিক,
প্রতিটি বিভাগ যেনো সুরে বাঁধা এক একটি নকশি তালিক।।
(২৫.০১.২০২৫)4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


ছন্দে ছন্দে বাংলাদেশের আটটি বিভাগকে নতুন করে চিনলাম। আপনাকে অভিবাদন কবি।