Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • বর্ষ শুভেচ্ছা

    যা করেছো হরণ
    যা নিয়েছো কেড়ে,
    ভুলে যেতে চাই।
    কষ্ট দিয়েছো, তাতে
    ভালোবাসা দিলাম,
    যেন ভালোবাসা পাই।।

    আজকের সূর্য
    খুশি খুঁজে পায়,
    আলো দিয়ে যাক।
    মন হারা যারা
    শুধরে নিয়ে ,
    মন ফিরে পাক।।

    তবু্ও জীবন যাবে
    আগামী অতীত হবে
    সমুখে নতুন দিন।
    নতুনে সাজবে নিজে
    পুলক হবে কি যে
    বাজবে নতুন বীণ।।

    অন্যায় হেরে যাবে
    ন্যায্যতা ফিরে পাবে
    তা হবে,প্রাণের হদীস।
    প্রণিপাত করে সুখ
    এভাবেই শুরু হোক
    দু’হাজার পঁচিশ।।

    4
    1 Comment
Skip to toolbar