Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • বন্ধুত্বের উপহার

    আমি গ্রামের এক সাধারণ ছেলেটা, পড়াশোনা নিয়ে বরাবরই মনোযোগী। স্কুলে ভালো রেজাল্ট করেছিলাম, কলেজেও ভালো করছি, কিন্তু কিছু সমস্যার কারণে নিয়মিত ক্লাসে যেতে পারি না। আমার বই-পুস্তক সীমিত, কলেজ ড্রেসের অভাব, আর অর্থনৈতিক টানাপোড়েনের কারণে বেশিরভাগ সময় কৃষিকাজে লেগে থাকতে হয়। তবুও, আমার বন্ধুরা আমাকে সবসময় আন্তরিকভাবে গ্রহণ করেছে।

    আমার বন্ধু ইয়াছিন – সবার চেয়ে একটু আলাদা। পড়াশোনায় যেমন ভালো, তেমনি বন্ধুত্বেও। প্রায়ই আমাকে বিভিন্ন দরকারি উপকরণ এনে দিত। একদিন বিকেলে একটা ব্যাগ হাতে নিয়ে আমার ঘরে এলো। বলল,
    — “দোস্ত, আমি একটু বাইরে যাচ্ছি, এই ব্যাগটা তোর কাছে রেখে গেলাম। পরে বিস্তারিত জানাবো।”

    আমি ব্যাগের ব্যাপারে খুব একটা মাথা ঘামাইনি, কারণ জানতাম ইয়াছিন এমনিতেই দয়ালু স্বভাবের। কিন্তু কিছুদিন পরই শুনলাম, ইয়াছিন লন্ডনে চাচার কাছে চলে গেছে এবং সেখানে লেখাপড়া করছে। মনটা একটু খারাপ লাগলো। সে আমাকে না জানিয়েই চলে গেল!

    এক মাস পর, তার ছোট ভাইয়ের মোবাইল থেকে ফোন এলো। ইয়াছিন ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলল,
    — “দোস্ত, তোর ঘরে যে ব্যাগটা রেখে এসেছি, সেটা খুলে দেখেছিস?”

    আমি অবাক হয়ে বললাম,
    — “না, এখনো দেখিনি। কী আছে ওতে?”

    ইয়াছিন বলল,
    — “সারপ্রাইজ! তোর জন্যেই রেখে এসেছি। তোর যা যা দরকার ছিল, সব ওর মধ্যে আছে। আমি তোকে চমক দিতে চেয়েছিলাম!”

    আমি ব্যাগ খুলে দেখলাম, চোখে পানি চলে এলো। ভেতরে নতুন জামা-কাপড়, কলেজের ড্রেস, কেডস, খাতা-কলম – যা কিছু আমার প্রয়োজন ছিল, সব কিছু সেখানে রাখা।

    আবার ফোনে ইয়াছিন বলল,
    — “দোস্ত, তোকে না বললে সারপ্রাইজ দিতাম কিভাবে? আমি এখানকার উন্নত জীবনের মাঝে আছি, কিন্তু তোদের খুব মনে পড়ে। তুই ভালোভাবে পড়িস, একদিন অনেক বড় হবি।”

    আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম,
    — “তোকে মিস করি রে দোস্ত, তুই আমার জন্য এত কিছু করলি!”

    ইয়াছিন বলল,
    — “বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা। তোকে পাশে থাকতে পারবো না, কিন্তু দূর থেকেও তোকে সাহস দিতে চাই।”

    আমি চোখের পানি মুছে বললাম,
    — “ধন্যবাদ দোস্ত, তুই সবসময় আমার পাশে ছিলি, এখনো আছিস। আমি চেষ্টা করবো তোর স্বপ্নের মতন বড় হতে।”

    ব্যাগটা বুকে জড়িয়ে নিলাম। সত্যিকারের বন্ধুত্ব এমনই – দূরত্ব কখনো মন থেকে দূরে সরাতে পারে না।

    5
    2 Comments
Skip to toolbar