Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 9 months ago

    গরুর মাংস

    গরুর মাংসে ভিনেগার দিয়ে কি এক অখাদ্য রান্না করা হয়েছে। সবে মাত্র এক নলা ভাত মুখে দিয়েছেন মোতালেব সাহেব। মাংসটা মুখে যেয়ে মুখের মধ্যে কেমন এক অনুভূতি তৈরি করতেই রাগে গা কিড়মিড় করে উঠলো তার। ভীষণ রাগে থালা ছুড়ে ফেলতে ইচ্ছে করলো। কিন্তু তিনি সব কিছু হজম করে নিয়ে ধীরে ধীরে খেয়ে উঠে বেসিনে মুখ ধুয়ে ফেললেন।

    সুখ কেউ কাউকে দেয় না-নিজেকে তৈরি করে নিতে হয়-এই বিশ্বাসে তিনি আজকাল চলেন। ঘর থেকে বের হয়ে রিকশা নিয়ে চললেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। শাহবাগে রিকশা থেকে নেমে এক বাক্স আইস্ক্রিম কিনলেন। উদ্যানে আইসক্রিম বক্স খুলে এক কোনা থেকে কিছুটা খেলেন তারপর ঘুরে বেড়ানো এক পথশিশুকে ডেকে তার হাতে তুলে দিলেন বাক্সটা। শিশুটা কিছুটা বোকা বনে গেল। তারপর বক্সটা নিয়ে দ্রুত জায়গা ত্যাগ করলো।

    মোতালেব সাহেবের মন ইদানিং খুব খারাপ থাকে। ছোট চাকরি করলেও তিনিই ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু ছেলেমেয়েরা ইদানিং তার কোন কথায় আর গুরুত্ব দেয় না। তারা তাকে খুব একটা পাত্তা দেয় না। সংসারে থেকেও তিনি নেই যেন। খুব অসহায় মনে হয় নিজেকে। এখন অফিস না থাকায় ব্যাপারটা তাকে অনেক ভোগাচ্ছে। আজকে যেমন গরুর মাংসটা কিনেছেন মজা করে খাবেন বলে কিন্তু ভিনেগার দিয়ে মাংসটা নতুন রেসিপিতে রাধতে গিয়ে স্বাদের বারোটা বাজিয়েছে।

    দশ টাকার বাদাম কিনলেন তিনি। খোসা ছাড়িয়ে দূরে একটা কাককে ছিটিয়ে দিলেন। কাকটা খাবে কি খাবে না ভেবে একটু এগিয়ে এসে বাদাম খেতে লাগলো। এরপর তিনি চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে ফেললেন। এখন একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো লাগতো। একটু নিরিবিলি জায়গা দেখে তিনি ঘুমিয়ে পড়লেন।

    ঘুম থেকে উঠে তিনি মানিব্যাগ খুঁজলেন না। মানিব্যাগে তার এমন কিছু টাকা নেই যে তা হারাবার ভয় থাকবে। মহা আনন্দে তিনি উদ্যানে ঘুরতে লাগলেন। ফুচকা খেলেন এক প্লেট। একটা সেজেগুজে থাকা মেয়েকে দেখতে পেলেন। তার সাথে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করলো তার। কিন্তু সাহসে কুলালো না। মেয়েটার পাশে বসলে বউয়ের উপর এক হাত ভালোই নেয়া যেত।

    আরো কিছুক্ষণ হাটাহাটি করে পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়লেন। ক্যানটিনে চা খেতে খেতে তার ভীষণ বাড়ি ফিরে যেতে ইচ্ছে করলো। মেয়েটা থানকুনি পাতার কথা বলেছিল। হাতিরপুল বাজারে গিয়ে থানকুনি পাতা খুঁজে কিনে রিকশা নিয়ে দ্রুত চললেন বাসার দিকে।

    4
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সবকিছুর পরও মানুষ নীড়েই ফেরে

Skip to toolbar