-
🔴 বার্লিনের কুয়াশা ও আমি।
–জাহিদুল জামি।জার্মানী,
শীতের কুয়াশায় ঢাকা শহর,
নীরবতার চাদরে মোড়া রাস্তা,
গোলাপের বাগানে আমি শুয়ে—
এক স্বপ্নের ভিতরে, অথচ জাগ্রত!
বার্লিনের বাতাসে ভাসে ইতিহাস,
দেয়ালে দেয়ালে পুরনো চিৎকার,
যুদ্ধের পদচিহ্ন ঢাকা পড়ে গেছে
আধুনিকতার সাদা ইটপাথরে।
আজ ছুটির সকাল,
নেই কোনো তাড়া,
ব্যস্ততার চাকা থমকে গেছে একটু,
তবুও মনে বাজে কর্তব্যের ধ্বনি,
কিছুই কি সত্যি থামে কখনো?
নভেম্বরের শীতে ধোঁয়া ওঠা নিঃশ্বাস,
হাতে ধরা কফির কাপে শূন্যতা,
প্রবাসী সকাল, পরিচিত একাকিত্ব
আকাশের ধোঁয়া মেশা নীল!তবুও…
বারুদের সেই তাজা গন্ধ
আজো ভাসে বাতাসের সাথে,
ছায়ার মতো তাড়া করে ধুলোবালি,
যেন ধ্বংসস্তূপের হাহাকার জেগে ওঠে!
বাঙ্কারগুলোর বুকে লেগে আছে
চূর্ণ ইস্পাতের তাপ,
রক্তের দাগ মুছে দিলেও
তপ্ত ইটের গায়ে আছে স্মৃতি আঁকা!
এই শহর জানে আমাকে,
আমি জানি এই শহরকে,
গোলাপের সুবাসে ভাসা এক ক্লান্ত প্রবাসী,
যার স্বপ্ন কুয়াশার মতো অস্পষ্ট,
তবুও ইতিহাসের মাঝে জ্বলন্ত!১ ফেব্রুয়ারি ২০২৫
3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



অপূর্ব