Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 4 months ago

    (৫২’এর ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের প্রিয়তমা স্ত্রীর শেষ চিঠি )

    🔴প্রিয়তমার শেষ চিঠি 🔥
    –জাহিদুল জামি

    প্রিয়তম,
    রাতের আকাশে আজ চাঁদ নেই,
    শীতের ছোঁয়ায় ফাগুনে নেই শীতল পরশ।
    তোমার পদশব্দ শুনি না—
    শুধু তাপদাহ বাতাস বয়ে যায় একাকি,
    আমার শাড়ির আঁচলে জড়িয়ে।

    তুমি বলেছিলে—
    “আমার স্বপ্ন একটাই, আমি আজ
    কথা বলতে চাই আমার মায়ের ভাষায়,
    আমি এপথ ধরে চলব বাংলার জনপদে। ”
    তুমি জানলে কষ্ট পাবে,
    ভালোবাসা আজ ফেরারী আসামি
    যেন অকালে থেমে গেছে জীবন স্পন্দন।
    ভাষার জন্য রক্ত দিলে, পেয়েছি মায়ের কথা,
    আমি কি শুধু অপেক্ষা করব?
    এই উঠোন, এই কৃষ্ণচূড়ার নীচে,
    এই নরম মাটির ঘ্রাণ—কাঁচা রোদে,
    সর্বোপরি একটি ফাগুনের জন্য!

    জানো,
    তোমার মায়ের চোখ বিষণ্ণ,
    তাঁর হাতের ফাঁকে ফাঁকে কাঁপে শূন্যতা।
    আমার হাতও শূন্য—
    তোমার শেষ ছোঁয়া কোথায় যেন
    হারিয়ে গেছে মহাকালের নির্মমতায়।

    শহরের রাস্তায় কারফিউ,
    আমি জানি তুমি ফিরে আসবে
    সাহসী ঘোড়ার বুকে,ভাষা ফিরে আসবে,
    তোমার দেয়া রক্তের বিনিময়ে।

    আমি তোমারি অপেক্ষায় তোমার আশায়—
    এই বাংলার প্রতিটি শব্দে,
    তোমার নাম লিখে রাখবো শোণিত স্বাক্ষরে
    বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরে অক্ষরে।

    — ইতি, তোমার প্রিয়তমা

    4
    2 Comments
Skip to toolbar