Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • বুঝে উঠার আগেই আমি,
    বন্দী হলেম জেলে;
    অদ্যবধি ভালো চিনে,
    ভদ্রোচিত ছেলে!
    কেন আমি বন্দী হলেম?
    কারণ জানি না যে,
    ফোন করিলো যখন;
    তখন ব্যস্ত ছিলেম কাজে।
    জেলে বসে ভাবছি শুধু;
    কেনো আমি এলেম?
    ওনারা তো জাতির বিবেক;
    অনেক তাদের এলেম!
    এলেম তাদের অনেক-তবে;
    নিজের খানাই বোঝে,
    নিজের বেলায় লাভটা তারা;
    অষ্টপ্রহর খোঁজে।
    বিবেক তাদের নিলাম করে;
    গোলাম হলো তারা,
    সব হারিয়ে আমি এখন;
    হলেম সর্বহারা!
    যদিও তাদের হয়নি কিছু;
    আমার গেলো সবই,
    সুখের জীবন নষ্ট হলো;
    অস্ত গেলো রবি।

Skip to toolbar