Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ শিক্ষার আলো
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ

    শিক্ষার আলো জ্বলে ওঠে,
    অন্ধকারের মাঝে,
    জ্ঞানশক্তির দীপ্ত শিখা
    পথ দেখায় মাঝে।

    আত্মশক্তি জাগ্রত হলে
    ভয় করে না কিছু,
    সত্য-মিথ্যার যুদ্ধে মানুষ
    জিতে শুধুই পিছু।

    ডিগ্রির ভার নয়কো জীবন,
    বই নয় শুধু শিখা,
    মানবতার সুরে গাঁথা
    শিক্ষা মোদের দীক্ষা।

    লোভে পাপ আর পাপে মৃত্যু,
    জানে যেথা প্রাণ,
    সেখানে নেই অন্ধ তমসা,
    আছে জ্ঞানের গান।

    সনদ নিয়ে চাকরি খুঁজি,
    এই কি শিক্ষা মোদের?
    আত্মশক্তির দীপ জ্বালাই,
    তবেই জ্ঞানের সাগরে ভাসি,
    হই সত্যের নৌদারী!

    5
    2 Comments
    • সার্টিফিকেট এর পেছনে দৌড়াতে দোউড়াতে আমরা শিক্ষার আসল উদ্দেশ্যটাই ভুলতে বসেছি। আমরা প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হই, এটাই প্রত্যাশা। এমন গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য আপনাকে অভিবাদন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar