Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • Profile picture
    4 years, 11 months ago

    কবিদের প্রৌঢ়ত্ব হয় না
    _____________________

    কবিদের প্রৌঢ়ত্ব হয় না।
    ওরা আজন্ম তরুন থাকে।
    পায়ে ভর করে হাঁটতে না পারুক ।
    প্রজাপতির ডানায় ভর করে –
    ঠিকই ছুটে বেড়াতে পারে সুদূর দিগদিগন্তে।

    অফুরন্ত কালির সমাহারে —
    কবিদের একটা কলম থাকে।
    ভাঁজ পড়া গায়ে জোর না থাকুক ।
    কলমের জোরালো কষাঘাতে –
    ঠিকই ভেঙে দেয় সমাজের যত উচ্ছৃঙ্খলতা ।

    চিত্তযোগে গুপ্তরহস্যপূর্ণ —
    কবিদের একটা চোখ থাকে।
    ছানি পড়া চোখে কিছুই না দেখুক।
    সেই রহস্যপূর্ণ চোখ দিয়ে
    ঠিকই দেখতে পারে প্রকৃতির সব সুন্দরতা ।

    রোমাঞ্চ কিংবা বিরহমাখা
    কবিদের কিছু নির্ঘুম রাত থাকে।
    দাম্পত্য জীবনে না-হয় ঝং ধরুক।
    কবিতা লিখার খাতিরে —
    ঠিকই প্রেমালিঙ্গণের ঝড় উঠে মাঝরাত্তিরে।

    কবিদের কখনো মৃত্যু হয় না
    ওঁরা বইয়ের পাতায় অমর থাকে।
    দম ফুরিয়ে মাটির গর্ভে লুটিয়ে পড়ুক ।
    রেখে যাওয়া শব্দাক্ষর দিয়ে —
    ঠিকই কথা বলে যায় পর-প্রজন্মগুলোর সাথে।

Skip to toolbar