Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    1 year, 7 months ago

    তবু দেখা হোক

    কথা নাহয় নাই’বা হলো কোনো,
    নাই’বা এলে খোদ আমারই ত্বরে।
    অন্য পথে অন্য কাজে যেতে
    হঠাৎ দেখা হলো পথের পরে।

    না’ই দাঁড়ালে দীর্ঘ সময় ধরে
    থামতে নাহয় না’ই বললাম আমি,
    হকচকিয়ে একটু থামো যদি
    সেই তো মহাকালের চেয়ে দামি!

    কিংবা নাহয় অল্প খানিক থেমে
    রইলে চেয়ে অন্য কিছুর পানে,
    সেই সুযোগে চোখের ভাষায় চোখে
    নিলাম বুঝে না তাকানোর মানে।

    না না! কোনো মুখের ভাষা নয়,
    না’ইবা হলো মোটে কোনোই কথা।
    ঐ দেখাতেই বোবা চোখের ভাষায়
    ভাঙ্গুক মহাকালের নিরবতা।

    হঠাৎ করেই জাগল নাহয় স্মৃতি
    জাগুক শুধুই দুঃখ পাবার সাধ,
    স্মৃতির ঝড়ে দু”খের সাগর ভেসে
    ভাঙ্গুক নাহয় দু”খ ঠেকাবার বাঁধ।

    পুরান ঘায়ে জ্বলুক নতুন করে
    কাটুক কিছুদিন ঘুরে আনমনা,
    বুকের ভেতর বাজুক বিষের বাঁশি
    মিটুক বাকী হৃদয়-দু”খের দেনা।

    না’ই হলো বিনিময় কুশলাদির,
    না’ইবা হলো অন্য কোথাও বসা,
    মানব হৃদয় সইতে পারে সব’ই
    যায়না সওয়া শুধু চোখের তৃষা।

    না হোক কথা, না হোক বসা, শুধু-
    ক্ষণেক ত্বরে থামুক ধরালোক।
    সময়-পথের জটিল কোনো বাঁকে
    আবার তবু মোদের দেখা হোক।

    ০৬.০২.২০২৫

    6
    3 Comments
Skip to toolbar