-
হাতে তাহার সময় ছিলো,
সুযোগ ছিলো সেবার;
সময়মতো কাজ করেনি,
ভুগতেছে তাই এবার!
স্বজন হারার ব্যাথার চোটে;
দেশের কথা ভুলে,
সুস্থ্য সবল দেশটা দিলো;
ভারতেতে তুলে!
ভারত ছিলো আরৎ ওনার;
করতো জমা সকল,
এখন ওনি দেশছাড়া তাই;
ভুগতেছে তার ধকল।
নেপথ্যেতে থেকে এখন,
চাল চালিছে হাজার;
যতই চালুক দাবার গুটি;
কাজ হবে না আজ আর।
ওনি নাকি সব হারালেন?
তাই জব হারালেন এবার,
ভারত এখন বন্ধু ওনার;
তারাই ওনার ফেভার।
কত্তো সময় হাতে ছিলো;
করতে দেশে সেবা,
মায়া কান্না কেউ শুনে না;
শুনবেই বা কে বা?
ওনার সকল আমলারা আর,
ওনার পোষা দালাল;
যত্তো ওনার কুকাম ছিলো,
করতো তারাই হালাল!
কত্তো এমন দালাল টিভি;
চাটতো ওনার পা টা,
তারাই এখন পাল্টে খোলাস;
ওনায় বলেন টাটা!
যদি ওনি বুঝতো এসব;
হইতো কি আর এ হাল?
ওনি এখন দেশান্তরি,
ওনার দশা বেহাল!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


সময় গেলে সাধন হবে না