Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 3 months ago

    কবি
    সাজু সকাল থেকে এক কাপ চা খেয়েছে। চা টা সে বাকিতে খায় নাই। পকেটে পাচ টাকার একটা চকচকে নোট ছিল। প্রেস্টিজটা বেচেছে। দোকানদারের বাকা চাহনি তাকে দেখতে হচ্ছে না। এই ভরসা। আজ দিনটা সেই অর্থে ভালোভাবেই শুরু হয়েছে। সকালে চনমনে রোদ উঠেছিল। এখন আবার আকাশে মেঘ জমেছে। সাজু মাথা উচু করে আকাশ দেখলো। সোহরাওয়ার্দীর চায়ের দোকানের বেঞ্চেই তার সকালটা কাটে। রাতে গিয়ে পার্টি অফিসে ঘুমানো আর সকালে এসে সোহরাওয়ার্দী উদ্যানে বসে থাকা আবার রাতে পার্টি অফিসে ফিরে যাওয়া এমন নিত্য দিনকার রুটিন চলছে কয়েক বছর যাবত। সাজু চুপচাপ বসে থাকে। আজ মিতুল এসেছে পার্কে। দুপুরে কিছু টাকা নেওয়া যাবে। মাত্র বিশ টাকা হলেই আজকের মতো চিন্তা নাই। কবিতার খাতা খুলে বসে সাজু। তার মন বসে না। দুপুর বেলা পুলিশের ভাত আসবে পার্কে। ভাগ্য ভালো থাকলে পোলাউ মাংসও পাওয়া যেতে পারে। সপ্তাহে একদিন পুলিশের খাবারে পোলাও মাংস দেওয়া হয়। আজ কি বার মনে ক রার চেষ্টা করলো সাজু। শুক্রবারে ই মনে হয় পোলাও মাংস দেয়। একটু পরে মানে সাড়ে বারোটার দিকে আজান দিলে আজ শুক্রবার।

    আলসেমি লাগে সাজুর। এখন কোহিনুরে গিয়ে দুইটা গরম সিংগাড়া আর এক কাপ দুধ চা খেতে পারলে হতো। পার্কে মিতুল আছে। মিতুলের থেকে কিছু টাকা নিতে হবে। বিশ টাকা হলেই দুপুরে ভাত খাওয়া যাবে। মিতুল কিছুদিন আগে তার থেকে একটা গান কিনেছিল তিন হাজার টাকায়। এই ভরসা। মিতুলের আশেপাশে অনেকে আছে। ওখানে যেয়ে টাকা চাওয়াটা ভালো দেখায় না। আরো কিছুক্ষণ বসে থাকে সাজু।

    পার্কে রতন ভাই ঢুকেছে। রতন ভাই ডক্টর মুহাম্মদ রদিউল্লাহার নাতি। রতন ভাইকে একগুচ্ছ কবিতা শুনিয়ে, রতন ভাইয়ের সাথে একত্রে পার্কে যেখানে একটু গাছপালা ঘন হয়ে আছে সেখানে দাঁড়িয়ে দুজনে প্রস্রাব করলো। একটু আগেই আকাশ থেকে পানি পড়েছিল তাই লোকজন খুব একটা ছিল না। প্রায় ঘন্টা দুই রতন ভাইয়ের সাথে উপগ্রহের মতো ঘুরলো সাজু। সাজুর টাকা চাইতে খুব অস্বস্তি হচ্ছে তারপরেও ভয়ানক কঠিন কাজটা করে ফেললো সে। বিশটা টাকা রতন ভাইয়ের কাছে চেয়ে ফেললো সে। রতন ভাই সাজুকে না করে দিলেন, নরম ভাবেই করলেন তিনি কাজটা।

    একটু পরে রতন ভাই চলে গেলে পরে মিতুলের খোজে বের হয় সাজু। বিশটা টাকা পেলে পোলাও মাংস না হোক আজ অন্তত ভাত খাওয়া যাবে।

    5
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar