-
অনুগল্প: **নিরপেক্ষতা**
_জান্নাতুল ফেরদৌসী
……………………………………….রাত গভীর হলেও সোহান এখনও জেগে আছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানায় পড়ছে, আর তার পাশেই নিশ্চুপ শুয়ে আছে রুমানা। চোখ বন্ধ, কিন্তু নিদ্রাহীন।
সোহান আজও মায়ের কথামতো রুমানাকে তিরস্কার করেছে। কোনো কারণ ছাড়াই। মা বলেছিল, “তোর বউ আজকাল তোর কথার বাইরে যাচ্ছে, ঠিকভাবে সামলে নে।” আর সোহানও মায়ের কথাকে শিরোধার্য করে, বিন্দুমাত্র না ভেবে, রুমানাকে অপমান করে ফেলেছে।
বিয়ের পর থেকে এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন—সবাইকে খুশি রাখার চেষ্টায় ব্যস্ত সে।
কিন্তু রুমানা ? তার কোনো অনুভূতির দাম নেই যেনো সোহানের কাছে। সন্তান আর স্ত্রীর সাথে ধীরে ধীরে বিভেদ তৈরি হতে শুরু করে, কারণ সোহান কখনো স্ত্রী-সন্তানদের ভালোবাসাতেই পারেনি।
রুমানা আজ আর কোনো কথা বলেনি। শুধু একজোড়া বিষণ্ন চোখ তুলে তাকিয়েছিল তার দিকে। সেই চোখের ভাষা সোহান বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি।
কিন্তু আজ গভীর রাতে তার মনে অস্বস্তি হচ্ছে। সত্যিই কি সে একজন ভালো স্বামী? ভালো বাবা? নাকি সে শুধু আত্মীয়দের গোলাম হয়ে গেছে?
ভোরের আলো ফোটার আগেই, হঠাৎ ঘুম ভেঙে যায় সোহানের। পাশে হাত বাড়িয়ে দেখে, বিছানা খালি। রুমানা নেই।
সে তাড়াহুড়ো করে উঠে বসে, ড্রয়ার খুলে চিঠিটা পায়—
**”সোহান,
আমি অনেকদিন ধরে ভাবছি, কিন্তু সাহস পাইনি বলতে। তুমি সবসময় বলো, স্বামীই স্ত্রীর আপনজন। কিন্তু আমি কি কখনো তা অনুভব করেছি? আমাদের সন্তানও কি পিতৃস্নেহ পেয়েছে? তুমি শুধু তোমার মা-বাবা, আত্মীয়দের নিয়েই থেকেছো, আমাদের নিয়ে কখনো ভাবোনি। আমি আর পারছি না। চলে গেলাম—নিজেকে খুঁজতে।”**সোহানের মাথার ভেতর বজ্রপাতের মতো বাজতে থাকে শব্দগুলো। সে কি সত্যিই এতটা একপেশে হয়ে গিয়েছিল?
কিন্তু এবার আর কিছুই করার নেই কারো।
কারণ, “সময় কারও জন্য অপেক্ষা করে না।”…….✍️(১৩.০২.২০২৫)
1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!