-
সাগর দেখা
সাগর দেখব বলে
ডুবো ডুবো লোনা জলে
তোমার দুচোখে যেই চোখ রেখেছি।
তুমিও রাখলে চোখ,
গভীরতা যত হোক;
হৃদয়ের বাতিঘর খুঁজে পেয়েছি।।
শহরের মত সেজে
তোমার ভেতর কিযে
ফুলের বাগান সব আছে সাজানো
পাখিদের গানে গানে
অতীতের কথা শুনে
কথাহীন কথা বলে সব বুঝানো।।
তোমাকে বেছে নিয়ে
কোথায় হারাব গিয়ে
পথ ভুলে যাব কোন পথের শেষে
যেখানে তোমার দেনা
শেষ করা যাবে কিনা
ভালোবেসে ভালোবাসা গেছে মিশে।।
1 Comment
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula


Good – Go Ahead