Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • তোমায়!
    লাইনে পাওয়া ভার;
    মেসেজ দিয়ে বসে থাকি;
    ধার ধারো না তার!
    তুমি কি আর জানো?
    তুমি আমার বুকের পাঁজর;
    তুমি আমার জানও!
    এমনও দিন যায়,
    সারাদিনেও পাই না -শুধু;
    রাত্তিরেতে পাই।
    কত্তো তোমায় ভাবি!
    তোমার সাথে কইবো কথা;
    করবো কতো দাবি!
    কত্তো ভাবি বলবো কথা,
    মনের আগল খুলে;
    যাহার সাথে বলবো কথা,
    সেই তো থাকে ভুলে।
    আমি অন্য ধাঁচের পোলা;
    সবই আমি ভুলি শুধু,
    যায় না তোমায় ভোলা।
    তুমি আমার সকল;
    তোমায় পেয়ে ভুলতে পারি,
    অষ্টপ্রহর ধকল।
    শুধু একটা কথা রেখো;
    ঝড় ঝাপটা যাক না যাবার,
    আমার পাশে থেকো।
    প্রমিজ করো,
    মেেসেজ দিবে রোজ,
    অবেলাতে হারাবে না;
    নিত্য নিবে খোঁজ।

    2
    2 Comments
    • একটা সময় ছিলো, এক পলক দেখার জন্য অধীর অপেক্ষার। একটা চিঠির জন্য প্রতীক্ষার প্রহর গোনার। এখন একটা ফোন কলের জন্য প্রতীক্ষা। এই হাহাকার সম্ভবত সর্বকালের।

Skip to toolbar