-
তোমার মাঝে দেখতে পেলুম,
নজরুলেরই আঁচ;
সাহস তোমার স্বচ্ছ ছিলো,
স্বচ্ছ যেমন কাঁচ!
তোমার কাছে তুচ্ছ সবই,
তুচ্ছ ছিলো মোহ;
তাইতো বারুদ অগ্নি হলো,
বিস্ফোরিত দ্রোহ!
বীর বাঙ্গালী বীরের জাতি;
প্রমাণ দিলে তুমি,
তোমার মরণ স্মরণ করে;
পায়ের ধুলো চুমি!
হয়তো তুমি মলীন হবে;
বিলীন হবে নাকো!
প্রার্থনাতে থাকবে তুমি;
যেথায় তুমি থাকো।
তুমি ছিলে দ্রোহের আগুন;
ফাগুন হয়ে ফুলে,
মরণ নামের বিভীষিকার;
দুয়ারখানা খুলে।
তুমি সবার জীবন প্রদীপ;
প্রজ্জ্বোলিত শিখা,
তোমার এ দান তাম্রপাতায়;
থাকবে সদা লিখা!
সপ্তপ্রদীপ জ্বলবে যেথা;
থাকবে সেথায় জ্বলে,
যেমন করে মৃত্যুটাকে;
আগলে নিলে গলে!
বুক চিতিয়ে বুকে নিলে;
অভিশাপের ফানুস,
আবু সাঈদ অমর তুমি;
সত্যিকারের মানুষ!
প্রবাদপ্রতিম পুরুষ তুমি;
এমন সাহস কাহার?
লক্ষ্যে ছিলে অটল-যেমন,
অটল থাকে পাহাড়!
বুলেট বোমায় ঝাঁঝরা হলে;
এটাই ছিলো হবার,
এমন মরণ ভাগ্যটাতে;
জুটবে নাকি সবার?
তুমি ছিলে অগ্নিপুরুষ,
মন্ত্রমুগ্ধ সবে;
তোমার মতন এমন বীরের,
জন্ম কি আর হবে?
যুগে যুগে এমন করেই;
তোমার মতো বীরে,
মরনি কো এসেছো তাই;
চব্বিশেতে ফিরে!
গোমট আঁধার, বাঁধার দেয়াল,
সফেদ আলোর চোটে;
লক্ষ্য তোমার জয় পেয়েছে,
লক্ষ কোটি ভোটে!
তোমার এ দান জয় আনিলো;
আর মেটালো দায়,
রক্ত তোমার যায়নি বৃথা;
ঠিক পেয়েছো রায়!
জীবন দিয়ে জানিয়ে গেলে,
এটাই জীবন নহে;
সংগ্রামেও জীবন-যেটা,
অগ্নি, বায়ূ বহে।
হয়তো তুমি আসবে আবার;
দ্রোহের কোনো কালে,
দেখবো তোমায় বীরের বেশে;
বিদগ্ধ সকালে!
তুমি অমর, তোমায় নিয়ে;
শেষ হবে না লিখা,
আবু সাঈদ অজেয় তুমি;
দেদ্বীপ্যমান শিখা!বিনম্র শ্রদ্ধা কোটা আন্দোলনের প্রথম শহীদ
বেরোবির ছাত্র আবু সাঈদ।1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

আবু সাইদ সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।