-
**তুমি কেন এমন?**
কবিঃ জান্নতুল ফেরদৌসী
তারিখঃ ১৯.০২.২০২৫
==============================তুমি কেন এমন, আমার প্রিয়া ?
এতটুকু বিশ্বাস তুমি রাখো না, কী করে ?
আমার চোখে, আমার হৃদয়ে,
তুমি যে আলো, সেই আলো তোমার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে।
তুমি জানো না, তুমি কেমন সন্দেহের বিষে ডুবে যাচ্ছ,
আর আমার কাছে তুমি আসলে ফাঁকা এক পাত্র,
যেখানে নোংরা কথার ঝরনা আর কেবল হিংসা বৃষ্টির ছত্র।
প্রতি মুহূর্তে তুমি খোঁজো কিছু,
মোবাইল স্ক্রীনে গোপনতা খুঁজে পাও!
তবে জানো না, তুমি নিজেই নিজের দুশ্চিন্তা,
আর আমি তো শুধু এক বেচারা, যে তোমার মনোভাবের শিকার।
এতটুকু বিশ্বাস যদি থাকত, যদি তুমি বুঝতে,
আমার কাছে তুমি সর্বশ্রেষ্ঠ, তবে এই সন্দেহের পৃথিবী কখনো আসত না।
তুমি জানো না, কীভাবে সারা দিন তোমার মুখের হাসি থেকে —
সামান্য মিথ্যা খুঁজে খুঁজে অবিশ্বাসে ডুবছে জীবন তরী!
আমার কাছে তুমি হঠাৎ; আর কিছুই নও, এক মেঘলা দিনের ফুল ঝুরি।
এতে কী লাভ ! কেন তুমি নিজের ধ্বংস চাইছো ?
তুমি বলে থাকো, “তুমি আর আমি একা থাকব না,”
তবে তুমি তো ভেবেছো, আমি তোমার প্রতিটি কথায় খুঁজি আরেকটি মিথ্যা !
আমার এমন কী অপরাধ, যা তোমার চোখে আমার বিশ্বাসের সাথে তাল মিলাতে পারে না !
অথচ, তোমার মনোভাব তো একটা অন্ধকার গলিতে আবদ্ধ,
যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলো, অন্যদের চোখে।
তুমি যখন আমাকে গাল দাও, অসম্মান করো,
তখন মনে হয়, আমাকে মারলে তুমি তো নিজেই ধ্বংসের পথে যাবে তোমার ঘৃণায়, তোমার হিংসায়,
কিন্তু জানো, আমি তো হঠাৎ নিজের মাঝে হারিয়ে যায়।
যেখানে তুমি ভাবো, আমি অন্য কারও কাছে চলে যাবো!
সেখানে আমি তো তোমার কাছে ফিরব, তবে তুমি তো দেখতে চাও অন্যরকম !
তোমার দোষ-গুণের মাপে, আমি কেবল হয়ে গেছি এক পুতুল,
যার শক্তি আর শক্তি নেই, যার বলার কিছু নেই।
তুমি কত সহজে ভুল বুঝো, তেমনি আমি
তোমার প্রতিটি কথায় একা জীবনের ঝুলি,
অথচ তুমি তো আমার মাথায় কাঁটার মতো ঝুলে আছো!
তোমার আর আমার মাঝে, কি সম্পর্কটা এমনই একপেশে ?
তুমি যে ফুলের প্রতি সন্দেহের বীজ বুনেছো, তা কেবলই তোমার অলিক ভাবনা।
তবে জেনে রেখো, এটা যে কেবলই তোমার মতিভ্রম-
তুমি ভাবো, আমি অন্য কারও কাছে হারিয়েছি মন,
জানো না তুমি, তোমার মনের মাঝে হারিয়েছে আমার দহন !
তোমার মনোভাবই আজ নিয়ে চলেছে আমায় শ্মশান দ্বারে; বুঝবে তখন ছিল না ভুল ,কাঁদবে মোর গোরে !
তুমি কেন এমন, প্রিয়া ? তুমি কেন বিশ্বাস হারাও বারেবার ?
তোমার সন্দেহের বালিতে আমি আজ নিঃশেষিত প্রাণ,
সুগন্ধি’র ডালিতে হারিয়ে ফেলেছি ঘ্রাণ !!1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


অতিরিক্ত ভালোবাসা বা হারাবার ভয় থেকেই কিন্তু সন্দেহের সৃষ্টি। পরিমিত মাত্রায় সন্দেহ তাই সব সময় খারাপ নয়।