Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ আগামীর পথযাত্রী
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ

    শিক্ষার আলো জ্বলে, জ্ঞানের স্রোত বয়,
    আগামীর পথযাত্রী স্বপ্ন দেখে রয়।
    হাতে ল্যাপটপ, মনে দৃঢ়তা,
    শেখার আশায় উড়ায় নতুন পতাকা।
    শুধু সার্টিফিকেট নয়, চাই দক্ষতা,
    চাকরি নয়, গড়তে হবে নতুন সংস্থাপনা।
    প্রযুক্তির ডানায় ভর দিয়ে উড়বে,
    নতুন দিগন্তে সম্ভাবনা খুঁজবে।
    অজানার পথে চ্যালেঞ্জ যে আসবে,
    দক্ষতাই তখন হাত ধরবে পাশে।
    বিশ্বের বাজারে গড়বে পরিচয়,
    নিজের যোগ্যতায় হবে আলোকিত জয়।

    6
    1 Comment
    • ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নাই।

Skip to toolbar