-
Sheffield Times of India TV channel এর লাইভ সম্পচার দেখে কবিতা লিখলেন: (প্রকাশিত) স্বামী বিবেকান্দ এর ১২৫ তম মহাপ্রয়াণ দিবসে।
বিবেকের আলোকমঞ্চ
— জাহিদুল জামি, বাংলাদেশ 🇧🇩তুমি এসেছিলে আগুনের শিখা হয়ে,
স্বপ্নের ভার বুকে নিয়ে।
দিগন্ত জুড়ে শুনিয়েছিলে বজ্রের ধ্বনি—
“উঠো, জাগো, থেমো না রে!”তোমার চোখে ছিল আকাশের গভীরতা,
তোমার কণ্ঠে অনন্ত সত্যের সুর।
উপনিষদের আলো জ্বেলে,
শোনালে মানুষের মহিমার গান।তুমি দেখালে এক নতুন পথ—
শক্তির মাঝে প্রেম, জ্ঞানের মাঝে কর্ম।
পশ্চিমের সভ্যতা কেঁপে উঠল,
যখন এক ভারতীয় সন্ন্যাসী
ঘোষণা করল— “আমি ব্রহ্ম!”তুমি ক্যানভাসে আঁকলেন নতুন ভারত,
যেখানে ধর্ম মানে কেবল মন্দির নয়,
মানুষের সেবা, জ্ঞানের অন্বেষণ,
শ্রেণিহীন, জাতিহীন মহাজাগরণ!আজও তোমার বজ্রধ্বনি শুনি,
চেতনাকে জাগাতে—
তুমি দাঁড়িয়ে আছ বিবেক মঞ্চে,
সময়ের ওপারে, অনন্তের মাঝে!
১৮.০২.২০২৫1 Comment
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


তুমি দেখালে এক নতুন পথ—
শক্তির মাঝে প্রেম, জ্ঞানের মাঝে কর্ম।………………স্বামী বিবেকানন্দের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধা।