Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    1 year, 3 months ago

    লিখিস চিঠি মনের ঠিকানায়।

    ওরে,
    মনের মানুষ খুঁজবি যদি ভায়-
    মনের কথায় লিখিস চিঠি মনের ঠিকানায়।
    ফর্সা-কালো, মন মাতালো- ব্যাপার কিছু না,
    মনের সাথে মিলতে লাগে মনের পরিচয়।
    লিখিস চিঠি মনের ঠিকানায়।

    ওরে,
    জনম সাথী খুঁজবি যদি বোন-
    খুঁজিস তারে হইবে যেজন পরম আপনজন।
    লস কি’বা লাভ, আয়ের হিসাব ব্যাপার কিছু না।
    সুখের সাথে অর্থ-কড়ির নাই কোনো বন্ধন।
    খুঁজিস যেজন হইবে আপনজন।

    ও ভাই,
    মানুষ কেবল মনের ত্বরেই বাঁচে।
    সব আয়োজন সফল, মনের মানুষ যখন কাছে।
    দুঃখ দশায় খুব মমতায় তাকায় যাহার চোখ,
    চোখ জুড়ানো না হোক সে চোখ,শ্রান্তি তাতে আছে।
    মানুষ কেবল মনের ত্বরেই বাঁচে।

    ও বোন,
    হয় না সবাই সকল দিকে ঢের।
    খোঁজ করো না ধরার বুকে স্বর্গীয় উৎসের।
    সবার চেয়ে সুদর্শনের খোঁজ না করে, খোঁজো-
    করবে যে জন রানী তোমায় হৃদয় সিংহাসনের।
    না হোক সে জন সকল দিকে ঢের।

    ও দাদা,
    পুইড়ো নাকো শুধুই চোখের তৃষায়।
    খুঁইজো তারে বক্ষে যে জন স্বর্গ-শরাব মিশায়।
    চোখের দেখা সব দেখা নয়, চক্ষু বুজে দেখো-
    বক্ষে তারে জড়াইলে বুক হাসবে অমানিশায়’।
    মইরো নাকো শুধুই চোখের তৃষায়।

    ও দিদি,
    খুঁইজো নাকো পদ আর পদবী।
    পদ-পদবী পুরুষ লোকের পর তরফের বিবি।
    পদ যত সুউচ্চ হবে ভুলবে তোরে তত,
    পাইতে গিয়ে অনেক কিছু শেষ’ হারাবি সবই।
    খুঁইজো না বোন পদ আর পদবী।

    ওরে আমার,
    ভাইয়া-বুবু শোনরে দিয়া মন-
    মানব জনম সফল, মানব রয় কাছে যখন।
    হাওয়ায় ছাড়া খোদ আদমের স্বর্গ লাগে ফিকে,
    সেই মানবের মানব ছাড়া শূন্য অন্তঃকরণ।
    জন্ম সফল-
    নর-নারীতে রয় কাছে যখন।

    ১৯.০২.২০২৫ ১৮:১১

    6
    5 Comments
Skip to toolbar