Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • কথা শুরু ম্যাসেঞ্জারে,
    একুশ সালের শীতে;
    তখন তুমি ম্যাসেজ করে;
    আমার কুশল নিতে।
    কুশল নিতে কেমন আছি;
    ঘরে এলেম নাকি?
    রাত অবধি চলতো কথা,
    থাকতো তবু বাকী।
    এমন করেই চলতেছিলো;
    বছর দেড়েক হলো,
    হঠাৎ করেই পাল্টে গেলে;
    আর ধরো না কলও।
    বুঝতে আমার সময় নিলো;
    অন্য কারো হলে,
    এখন তুমি নক করো না;
    ব্যস্ত থাকো কলে।
    বললে-বলো ব্যস্ত প্রচুর;
    সময় কি আর আছে?
    বুঝতে পারি সস্তা এখন;
    আমি তোমার কাছে।
    ব্যস্ত থাকো ঠিকই- তবে;
    আমার সাথে না যে,
    ভুলতে তোমায় এখন আমি;
    ব্যস্ত থাকি কাজে।
    জানতে পারি!
    কেমনে করে?
    নিচ্ছো হিসেব চুকে;
    কেমন তোমার রাত্রি কাটে?
    সেই-অন্য কারো বুকে।!

    2
    1 Comment
    • ছোটো ছোটো বাক্যে, সহজ ভাষায় অসাধারন ছন্দের বিন্যাস। আপনাকে অভিবাদন জানাই, কবি।

Skip to toolbar