Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ রোজার আলো
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০১/০৩/২০২৫

    সুবহে সাদেক জানায় ডাক,
    আলো ঝরে স্নিগ্ধ বাক।
    পানাহার সবই থামে,
    সংযমে মেলে পূর্ণ নামে।
    তপ্ত রোদে ক্লান্ত প্রাণ,
    তবু রোজায় শান্তি খান।
    কাম-লিপ্সা, মিথ্যা ব্যথা,
    সবই থাকুক দূরে যথা।
    ইফতারের ক্ষণে হাসির ঢেউ,
    রহমতের বারি ঝরে নীল নদে।
    সিয়ামের পূণ্য-আলোয়,
    মনে জাগে শান্তি আলোড়নে।
    হে প্রভু, দাও সে আলো,
    জীবন হোক পূণ্য ভালো।
    সিয়ামের আশীর্বাদে,
    সুখে থাকুক প্রাণের বাঁধে।

    6
    3 Comments
    • পবিত্র মাহে রমজানের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • স্বাগত রমজান। স্বাগত খুশি!

Skip to toolbar