-
মাহে রমজান: রহমতের আলো
_ জান্নাতুল ফেরদৌসী
========================================রমজানের চাঁদ উঠেছে আকাশে,
নূরের ধারা ঝরছে বাতাসে।
রহমতের বৃষ্টি নামলো ধরণি,
গুনাহগার প্রাণ পেলো জীবনী।
সুবহে সাদিক ডাকছে আজি,
সেহরির তরে উঠো আজি।
আল্লাহর রহমত ছড়িয়ে আছে,
গাফেল থেকো না এই মাহফিলে।
রোজার সওগাত দিলো যে বারতা,
সংযমে ভরুক অন্তরতা।
পাপের আবরণ ঝরাও প্রাণে,
নামাজ-তিলাওয়াত থাকুক প্রাণে।
ইফতারের সময় কান্নার ধারা,
দোয়া কবুলের রহমতের পারা।
নবীর ওসিয়ত, রবের দয়া,
তাকওয়ার আলো করুক ছায়া।
শেষ দশকে কদরের রাত,
বেহেশতের সুখ, রহমতের সাথ।
লাইলাতুল কদর যার কপালে,
সেই তো পেলো সফলতার জালে।
রমজানের শেষে ঈদের খুশি,
পাপের খাতা হোক আজ শূন্যরাশি।
পরিশুদ্ধ প্রাণ, জিন্দেগির আশা,
রাখো হৃদয়ে রবের ভালোবাসা।[{রমজান আমাদের সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়।
আল্লাহ যেন এই বরকতময় মাসে আমাদের দোয়া কবুল করেন(আমিন)।}] 🤲🤲
(০২.০৩.২০২৫)1 Comment
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


পবিত্র মাহে রমজানের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন