-
কবিতার নামঃ রোজার পরশ
কবিতার নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ০২/০৩/২০২৫রোজার আলো আসে নিঃশব্দ পায়ে,
শুদ্ধতার সুর তোলে অন্তরে গায়ে।
প্রভাতের সেহরির শান্তি ভরে প্রাণ,
তপ্ত দুপুরে ধৈর্যের গান।
ক্ষুধার আগুনে পুড়ে দেহ,
তবু আত্মা খুঁজে পায় পরম স্নেহ।
অভ্যাস গড়ে সংযমের বাঁধ,
পাপে মোড়া পথ পায় পবিত্র সাধ।
অটোফ্যাজি মুছে দেয় যত ক্ষত,
নতুন কোষে ভরে প্রাণশক্তি শত।
ইনসুলিন দেয় ভারসাম্য নব,
রক্ত স্রোতে বইয়ে দেয় শান্তির রব।
ওজন কমে, মনও হালকা হয়,
স্নায়ুর কোষে জ্বলে আশার কয়।
মস্তিষ্কে জাগে বুদ্ধির দীপ,
মনে জাগে স্বচ্ছতার স্নিগ্ধ প্রতীপ।
হৃদয়ের দ্বার খুলে দেয় আলো,
রক্তে বয় প্রশান্তির পালো।
রোজা শিখায় সহানুভূতি মায়া,
আত্মশুদ্ধির পথে রাখে স্নিগ্ধ ছায়া।
যে রাখে রোজা, সে জানে ঠিক,
ধৈর্যের মাঝে সুখের দিক।
তাই তো রমজান আসে বারবার,
আলোকিত করে অন্তর দুয়ার।2 Comments
Friends
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Firoz Ahmed
@firozahmed1
Khondkar Mostaque Ahmed
@mostaque
ভাস্কর
@vaskarchou
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নোমান খালভী
@nomankhalovi
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe



কাব্যের ছন্দে রোজার ফজিলত………………সুন্দর হয়েছে।