-
🎯কি যেন কোথায়🩸
— জাহিদুল জামি।সব কিছু দেখি
সব কিছু শুনি,
কিন্তু শোনার সময় কোথায়?
রোদে দেখি আলো,
চশমায় দেখি রং,
কোনটা সত্যি বলো তো বন্ধু?বুক ফুলিয়ে কথা বলে
চোখে চোখ রেখে শপথ করে,
পথের শেষে ক’জন দাঁড়ায়?
বিচার চাইলে হাসে সবাই
নীতি নাকি গল্প হয়,
নাটকের রঙ মাখে অন্য কেউ
অভিনয়ে রাজত্ব ক’জন পায়?বাহিরটা চকচকে
ভিতরটা জীর্ণ কঙ্কাল,
মানুষ যদি হৃদয়ের চোখে দেখত
এ পৃথিবী কি এমন হত?রাজনীতি কৌশলের খেলা,
ন্যায়ের বাজারে দর হাঁকে,
ক্ষমতার কাঠামো হাসে মুখোশে
বঞ্চিতের ভাগ্যে লাশ ঝুলে!
কি যেন কোথায়,
কেন যেন এমন?
উত্তর খুঁজি দিগ্বিদিক,
বোকা আমি—
বাস্তবতা মানতে হয়!
— ৩ মার্চ, ২০২৫1 Comment
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


বাস্তবতা মানতে গিয়ে এলোমেলো লাগে সব