Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 3 months ago

    শিশুতোষ গপ্পঃ “ঘোড়ার ডিম”
    জান্নাতুল_ফেরদৌসী
    🐎🥚🥚🥚🥚🥚🥚🐎

    “একদিনের কথা, ছোট্ট মিহান তার দাদুর সঙ্গে বসে গল্প শুনছিল। হঠাৎ সে জিজ্ঞেস করল,

    — দাদু, ঘোড়ার ডিম কেমন দেখতে?

    দাদু হেসে বললেন,

    — আরে পাগলেট, ঘোড়ার আবার ডিম হয় নাকি?

    মিহান অবাক হয়ে বলল,

    — হয় না? কিন্তু রবি কাকা তো বলল, ওনার মামা একবার ঘোড়ার ডিম কিনেছিলেন!

    দাদু হেসে উঠলেন, তারপর বললেন,

    — শোনো তাহলে একটা মজার গল্প বলি।

    এক গাঁয়ে ছিল লালু নামে এক চাষি। সে খুব সহজ-সরল মানুষ ছিল, কিন্তু একটু বেশি বিশ্বাসপ্রবণ। একদিন হাটে গিয়ে এক চালাক ব্যবসায়ীর পাল্লায় পড়ল। ব্যবসায়ী এক বিশাল কুমড়ো দেখিয়ে বলল,

    — এটা হলো আসল ঘোড়ার ডিম! তুমি যদি এটা রেখে দাও, কিছুদিন পর ভেতর থেকে একটা ছোট্ট ঘোড়া বেরিয়ে আসবে!

    লালু খুব খুশি হয়ে সেই “ঘোড়ার ডিম” কিনে নিয়ে এল। বাড়ির পেছনে নরম ঘাসের ওপর রেখে ভাবতে লাগল, কবে ঘোড়ার বাচ্চা বের হবে!

    কিন্তু হঠাৎ একদিন বাতাসে ডিম (মানে কুমড়ো) গড়িয়ে গিয়ে একটা পাথরে ধাক্কা খেয়ে ফেটে গেল। পাশ দিয়ে একটা খরগোশ দৌড়ে পালাল। লালু তো অবাক! সে ভাবল, “এই বুঝি ছোট্ট ঘোড়া বেরিয়ে গেল!”

    গাঁয়ের সবাই হেসে লুটোপুটি খেলো। তখন দাদু বললেন,

    — মিহান, এই গল্প থেকে শেখার বিষয় কী জানো?

    মিহান হাসতে হাসতে বলল,

    — সবকিছু না ভেবে-চিন্তে বিশ্বাস করা ঠিক নয়! আর ঘোড়ার ডিম বলে কিছু হয় না!

    দাদু বললেন,

    — একদম ঠিক! জেনে-বুঝে শুনলে কেউ তোমাকে সহজে বোকা বানাতে পারবে না!

    মিহান খুশি হয়ে বলল,

    — তাহলে আমি এখনই রবি কাকাকে গিয়ে বলি, ঘোড়ার ডিম হয় না!

    দাদু হেসে মাথায় হাত বুলিয়ে বললেন,

    — বেশ, যাও! শেখার আনন্দটাই তো সবচেয়ে মজার!”

    (০৪.০৩.২০২৫)

    4
    4 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar