-
🔴 সময়ের দাবি 🌏
( সত্য ও সুন্দর হোক সমাজ বদলের হাতিয়ার)
–জাহিদুল জামিআমি লিখতে চাই— সেই সমাজের বিরুদ্ধে,
যেখানে ন্যায়বিচার শুয়ে আছে শবঘরে।
সত্যকে শেকলে বেঁধে রাখা হয়েছে,
আর মিথ্যা পায়চারি করছে রাজপথে।
আমি লিখতে চাই— সেই সংস্কৃতির বিরুদ্ধে,
যেখানে চিন্তার চোখ উপড়ে ফেলা হয়।
কলমকে ভেঙে টুকরো করা হয়,
আর প্রতিবাদের কণ্ঠ চিরতরে রুদ্ধ হয়।
আমি কলম ধরতে চাই—সেই মবের বিরুদ্ধে
যারা আদর্শের নাম করে
বিত্তের সিংহাসন গড়ে তোলে,
ধ্বংসের খেলা খেলে সভ্যতার শরীরে।
আর নিজেদের রক্তাক্ত হাত ধুয়ে ফেলে
নির্লজ্জ অট্টহাসিতে।আমি দাঁড়াতে চাই—সেই ইতিহাসের মুখোমুখি,
যেখানে সত্যের পিঠে নির্মম বুলেটের আঘাত,
স্বাধীনতা শেকলে বাঁধা
আর পাথর হয়ে গেছে মানুষের বিবেক।
এই যুগ এই কাল—
অভিশপ্ত এক কালবেলা,
যেখানে দাসত্বের শেকলে আমার স্বাধীন চিন্তা,
যেখানে আদর্শের পতাকা বিক্রি হয়ে যায় নিলামে।
সেই দেশে সেই সমাজে—
আমরা সভ্যতার দাবিদার!
আমরা ইতিহাসের কালসাক্ষী!
কিন্তু আসলেই কি
আমরা ক্রীতদাস, স্বেচ্ছায় বিকিয়ে দেওয়া আত্মা!আজ তাহলে ঘোষণা দাও —
অশ্রু ঝরুক সজাগ হোক প্রতিটি অন্তর,
আলোর পথে ছুটুক প্রতিটি পদক্ষেপ,
শব্দে শব্দে যেন উত্তাল এক সাগর ফুঁসে উঠুক,
কলমের আগুনে দাহ হোক শাসকের মুখোশ,
মিথ্যার প্রাসাদ গলে পড়ুক ধুলোয়।
কারণ এটা সময়ের দাবি—
প্রতিবাদ, বিদ্রোহ, রক্তাক্ত প্রতিরোধ!
১২ মার্চ ২০২৫2 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



সত্য ও সুন্দর হোক প্রতিবাদের হাতিয়ার 🔴❤🔥