-
🌏 শূন্যতার রঙ 🔴
–জাহিদুল জামিকখনো কি দেখেছো, শূন্যতারও রং আছে?
বাতাসে ভাসে একরাশ ধূসরতা,
অথবা ঘন নীলের গভীরে হারিয়ে যায় সব শব্দ,
যেখানে প্রতিধ্বনি শুধু অপেক্ষার।
সময়ের হাতে কোনো ঘড়ি নেই,
সে শুধু সংখ্যার ভেতর বেঁচে থাকে,
একটা শূন্যের পাশে আরেকটা শূন্য—
সংখ্যা বাড়ে, কিন্তু মান থাকে এক।আমরা বিশ্বাস গড়ি, সংস্কৃতির দেয়ালে,
যেখানে সৃষ্টকর্তাও অসীম শুন্যতায়,
অব্যক্ত, অতুলনীয়, এক।
ভাষা কি শূন্যকে প্রকাশ করতে পারে?
নাকি শব্দেরও একপ্রকার সীমাবদ্ধতা আছে?
চিত্রকলা কি বুঝে রঙের অতীত?
সংগীত কি শুনতে পায় নৈঃশব্দ্যের সুর?
আমরা সাজাই শিল্প, অথচ তার মূল রং শূন্যতা!
একটা অনন্ত অপেক্ষা, নতুন কোনো জন্মের।
তবে শূন্যতা কি আসলেই ফাঁকা?
নাকি সেখানে জমে থাকা সব
গল্পেরা কখনো শব্দ হয়,
কখনো নিঃশব্দ অভিমান?
যেখানে মানুষের ব্যস্ততা এক ক্যালকুলেশন,
লভ্যাংশের হিসাব, কৃত্রিম স্বপ্নের সঞ্চয়,
সেখানে কি আদৌ কোনো শূন্যতা আছে?
নাকি এ-ই শূন্যতাই ভবিষ্যতের সত্য?নগর গড়ে ওঠে, নগর বিলীন হয়,
সংস্কৃতি বদলায়, আবার ঘুরে আসে,
তবে শূন্যতার রং কখনো বদলায় না—
সেই রং-ই আগামীকালের আয়না।১৫.০৩.২০২৫
1 Comment
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!